প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Apr 2026, 8:30 AM
বুড়িচংয়ে বৃষ্টির পানিতে ভেসে গেছে ২৫ লক্ষাধিক টাকার মাছ
মো.জাকির হোসেন, কুমিল্লা উত্তর প্রতিনিধি
মঙ্গলবার ২৮ এপ্রিল দিনে ও রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়, অঝোর ধারার বৃষ্টিতে ঘর বাড়ি, ফসলের ক্ষতির পাশাপাশি বিভিন্ন পুকুর ও পোলট্রি ফার্মের ব্যপক ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার দিনে কয়েক ঘন্টার ভারি বর্ষনে বুড়িচং উপজেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা অরুণ এর মালিকানাধিন আদি মৎস্য খামার এন্ড পোলট্রি ফার্মের ব্যপক ক্ষতি হয়েছে। আমির হামজা অরুন জানান তার জগতপুর ও সাদকপুর মৌজা এলাকায় ৫ একর জমিতে পুকুর রয়েছে এতে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। এবছর ওই পুকুরে তিনি ২০_২৫ লক্ষ টাকার মাছ উৎপাদন করেছেন। মাছ গুলো আধা কেজি থেকে এক কেজি ওজন হয়েছে। মঙ্গলবারের কাল বৈশাখী ঝড় ৩-৪ ঘনৃটার ভারী বর্ষণের অতিরিক্ত পানিতে পুকুর ও আশে পাশের এলাকয় তলিয়ে যায়। এসময় বর্ষণের পানির সঙ্গে মাছ ভেসে যায়। শুধু তাই নয় পুকুরের পাশে আমির হামজা অরুনের একটি পোলট্রি ফার্মের ২ লক্ষ টাকার মুরগী মারা যায় সব মিলিয়ে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করছেন। এই ২৫ লক্ষাধিক টাকার পুঁজি হারিয়ে এই ব্যবসায়ী এখন দিশে হারা।
অপরদিকে বুড়িচং উপজেলার পৌর এলাকার আরাগ আনন্দ পুর ঝুক্কার বাড়ীতে মঙ্গলবার গভীর রাতে আবারও বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় আলী আহাম্মদের ছেলে মনিরুল ইসলামের একটি পোলট্রি ফার্ম ভেঙ্গে পড়ে যায়। স্থানীয় বিএনপি নেতা ইব্রাহিম চৌধুরী ও ইউপি সদস্য জহিরুল হক জানান কাল বৈশাখী ঝড়ে রাতে মনিরুল ইসলাম এর ফার্মটি ভেঙ্গে গেছে। এসময় তার ফার্মের মুরগী সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে এই ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা ( প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) জোনায়েদ হাসান বলেন এই ধরনের কোন সংবাদ আমাদের নিকট আসেনি। যদি কেউ পুকুরের মাছ ভেসে যাওয়া এবং পোলট্রি ফার্মের ক্ষয়ক্ষতির বিষয় আবেদন করে আমরা দেখব। এছাড়া যদি ও সাংবাদিকের মাধ্যমে সংবাদ পেয়েছি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ আলোচনা করে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন এই ধরনের খবর কেউ আমাদের জানাইনি। তারপর ও খোঁজ নেব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...