প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Apr 2026, 8:33 AM
বৈশাখের বৃষ্টিতে মনোহরগঞ্জে উজানের কৈ মাছ ধরার হিড়িক
আবুল কালাম আজাদ,
বৈশাখের টানা তিন দিনের বৃষ্টিতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাজুড়ে উজানের কৈ মাছ ধরার হিড়িক পড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে যারা কৈ মাছ ধরতে পারছেন, তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ ও উচ্ছ্বাস হয়ে অভিব্যক্তি প্রকাশ করছেন ।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার হাটির পাড় গ্রামের মহিন উদ্দিন তার বাড়ির পাশের ডোবার আঙ্গিনা থেকে প্রায় শতাধিক কৈ মাছ ধরেন। মাছ ধরার পর তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং মাছের ছবিসহ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন। একই সময়ে লক্ষণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক ইব্রাহিম পান ২০টি কৈ মাছ।এভাবে উপজেলার বিভিন্ন জায়গা থেকে কৈ মাছ ধরার ছবিসহ অভিব্যক্তিতে ফেসবুক সয়লাব হয়ে গেছে ।
সরেজমিনে দেখা গেছে, যেসব পুকুর বা ডোবা এখনো সেচে মাছ ধরা হয়নি,বৈশাখের ঝড় বৃষ্টিতে সেগুলো থেকে উজানের কৈ মাছ ধরার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। একটু পরপরই যখন একঝাঁক কৈ মাছ দলবদ্ধ হয়ে স্রোতের বিপরীতে উজানে ওঠার চেষ্টা করছে, তখনই অপেক্ষমাণ লোকজন সেগুলো ধরে ফেলছেন।
এ বিষয়ে উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাঈদুর রহমান জানান:
"বৈশাখের ঝড়-বৃষ্টির সময় খাল, বিল ও ধানক্ষেত থেকে স্রোতের বিপরীতে কৈ মাছের ডাঙ্গায় উঠে আসার এই দৃশ্য বহু বছর পর দেখতে পেলাম। গ্রামীণ জনপদে দল বেঁধে মাছ ধরার এই দারুণ উৎসব আমাদের অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে। সত্যিই আমরা যে মাছে-ভাতে বাঙালি, তা আবারও প্রমাণিত হলো।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...