প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 May 2026, 9:10 AM
কুমিল্লায় ওয়ান ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত
আয়েশা আক্তার
উদ্যোক্তা হবো, দেশ গড়বো” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর বাদুরতলায় অবস্থিত ভিভাসিটি, হোটেল হলিডে পার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ৬ষ্ঠ তলার কনফারেন্স হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এডিবি, মিনিস্ট্রি অফ ফাইনান্স এবং বাংলাদেশ ব্যাংক এর স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে ওয়ান ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইসিআইপি’র অতিরিক্ত সচিব ও ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর সৈয়দা আমিনা ফাহমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইসিআইপি’র ডেপুটি সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা আখতার এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি’র অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম। জয়ে ডিরেক্টর মো: আইয়ুব আলী, ডেপুটি ডিরেক্টর মঞ্জুর হাসান।
ওয়ান ব্যাংক পিএলসির অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই (সিসি) খন্দকার রাশেদ আখতার জামান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন হেড অব ট্রেনিং মাসুদুল হক, জোনাল হেড আক্তার সরকার, সিনিয়র ম্যানেজার এসএএমই বিজনেস সঞ্জয় চন্দ্র দেবনাথ, সিনিয়র ম্যানেজার ট্রেনিং ইনিস্টিটিউশন মো: তাহেরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা পরিচালনা, ঋণ ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। আয়োজকরা জানান, এটি কুমিল্লা জেলায় ওয়ান ব্যাংকের তৃতীয় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি হলেও এবারই প্রথম মাসব্যাপী প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক ও অতিথিবৃন্দসহ অংশগ্রহণকারীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— মো. তাহেরুল ইসলাম, মো. আবু ইউসুফ, মো. আকতার হোসেন সরকার, মো. মাসুদুল হক, মো. আইয়ুব আলী।
এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা তুলে ধরেন মাহমুদা আক্তার লাবনী, আহম্মদ আকবর বিন কবির এবং তসলিমা আক্তার জারিন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, আর্থিক সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষভাবে ুসর্বাধিক জনপ্রিয়” ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেন চমন আফরোজ।
বক্তারা বলেন, কুমিল্লা বর্তমানে উদ্যোক্তাদের শহর হিসেবে পরিচিতি পাচ্ছে। তরুণ উদ্যোক্তাদের দক্ষ করে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টি করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সহজ শর্তে উদ্যোক্তাদের পাশে দাঁড়ালে বেকারত্ব হ্রাস পাবে।অংশগ্রহণকারীরা বলেন, শুধু পণ্য নিয়ে ব্যবসা শুরু করলেই উদ্যোক্তা হওয়া যায় না; এর জন্য সঠিক পরিকল্পনা, দক্ষতা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। তারা দেশীয় উদ্যোক্তাদের জন্য বড় পরিসরে প্রদর্শনী ও এক্সিবিশনের আয়োজনেরও আহ্বান জানান, যাতে দেশীয় পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হয়।অনুষ্ঠান শেষে উদ্যোক্তাদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...