প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 May 2026, 9:27 AM
কৃষ্ণচূড়ার লাল আগুন প্রকৃতির আবহে ছড়িয়ে মনে প্রশান্তি জোগাচ্ছে
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি
প্রকৃতির এক অপরূপ রঙিন ছোঁয়ায় সেজেছে বাঞ্ছারামপুর উপজেলা। উপজেলার ১৩ টি ইউনিয়নের শতাধিক গ্রাম জুড়ে এখন শুধু কৃষ্ণচূড়ার লালিমা। পথচারীদের মন ছুঁয়ে যাচ্ছে কৃষ্ণচূড়ার শোভা। চলমান গ্রীষ্মের কাঠফাটা রোদও যেন এখানে এসে একটু শান্ত হয়।
গ্রীষ্ম এলেই প্রকৃতির এই প্রাণবন্ত রূপ দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সর্বত্র।গ্রামীণ মেঠোপথের অংশজুড়ে। গ্রীষ্মের রুক্ষতা ছাপিয়ে কৃষ্ণচূড়া ফুল নিজের সৌন্দর্য তুলে ধরছে। গাছের ডালপালা জুড়ে শুধুই কৃষ্ণচূড়া ফুলের সমারোহ। এই ফুলের অপরুপ দৃশ্য যে কারও চোখে ও মনে এনে দিতে পারে শিল্পের অপরুপ বিকাশ।
ষড়ঋতুর এই দেশে গ্রীষ্মের শুরুতে প্রকৃতি মেলে দিয়েছে তার ঐশ্বর্য। পৌর এলাকার মওলাগঞ্জ বাজার রোড, ছয়ফুল্লাকান্দির বিলপাড়, সফিরকান্দি, কৃষ্ণনগর, ভেলানগর, পাহাড়িয়াকান্দি গ্রামে শান্ত জলের তিতাস নদীর পাশ ঘেঁষে চলে গেছে মেঠোপথ। সেই মেঠোপথের পাশে ফুটেছে কৃষ্ণচূড়ার ফুল। মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলায় সারি সারি কৃষ্ণচূড়া ফুল প্রকৃতিতে দিয়েছে ভিন্নমাত্রা।
আজ (৩০ এপ্রিল) বৃহস্পতিবার সকালে , পথে যেতে যেতে চোখে পড়ে অসংখ্য কৃষ্ণচূড়া গাছ। এই সৌন্দর্য পাশ কাটিয়ে না গিয়ে সেখানে থেমে দেখা মেলে কয়েকজন ভ্রমণপিপাসু মানুষের। কথা হয় তাদের সঙ্গে। তারা বলছিলেন, এখানে এসেছেন বুকভরে নিঃশ্বাস নিতে। বাঁচতে হলে প্রকৃতিকে ধারণ করতে হবে।
এ যেন ঝলমলে রঙের খেলা। কখনো কখনো বাতাসে দুলছে কৃষ্ণচূড়া ফুল। মাঝারি আকারের গাছে এলোমেলো ঢালগুলো নুয়ে আছে। গাঢ় লাল, কমলা, হালকা হলুদ রঙের ফুলে ভরে গেছে প্রতিটি শাখা।
বৈশাখের গনগনে সূর্য, গ্রীষ্মের এই নিষ্প্রাণ রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরেছে আপন মহিমায়। যদিও গত দু'দিন বৃষ্টি হয়ে আজ প্রখর রোদ উঠেছে।
খুব ভোরে এখানকার দৃশ্য একরকম, বিকালে অন্যরকম। একপাশে নদী, আরেক পাশে নয়নাভিরাম সবুজ প্রান্তর। মাঝখানে মেঠোপথের পাশে সারি সারি কৃষ্ণচূড়া। প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য যেন বিলিয়ে দিয়েছে এখানে। প্রকৃতি আমাদের দেয় অপরিমেয় স্বস্তি, অনাবিল প্রশান্তি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...