প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 2 May 2026, 8:15 PM
এনিমেটেড টিজারে ‘রকস্টার’ শাকিবের ঝড়, দর্শকদের মাঝে তুমুল কৌতূহল
এফএনএস বিনোদন:
ঢাকাই সিনেমায় নতুন এক ঝড়ের ইঙ্গিত দিলেন শাকিব খান| বহুল প্রতীক্ষিত ‘রকস্টার’ সিনেমার অফিসিয়াল এনিমেটেড টিজার প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা| গতকাল শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫৪ সেকেন্ডের এই টিজার শেয়ার করেন তিনি, যেখানে ধরা পড়েছে এক ভিন্নধর্মী গল্প আর নতুন লুকে শাকিবের উপস্থিতি|
টিজারের শুরুটা কাব্যিক| নীল আকাশে উড়তে থাকা একটি সাদা পাখি, যা ¯^াধীনতার প্রতীক হিসেবে ফুটে ওঠে| হঠাৎ বজ্রাঘাতে সেই পাখির পতন, মুহূর্তেই ˆতরি করে আবেগঘন পরিবেশ| তবে এটি শুধু পতনের গল্প নয়, বরং ঘুরে দাঁড়ানোর বার্তা| এরপর ফ্ল্যাশব্যাকে উঠে আসে এক শিশুর ¯^প্ন, যা ধীরে ধীরে রূপ নেয় এক রকস্টারের জীবনে|
ভিডিওর অন্য অংশে দেখা যায় বৃষ্টিভেজা শহর, উঁচু দালানের দেয়ালে ঝলমলে রকস্টারের প্রতিচ্ছবি এবং রহস্যময় দুই চরিত্রের উপস্থিতি| গিটার হাতে স্টেজ পারফরম্যান্স, হাজারো দর্শকের উচ্ছ্বাস আর শাকিবের স্টাইল সব মিলিয়ে টিজারজুড়ে ˆতরি হয়েছে এক তীব্র এনার্জি| বিশেষ করে মুখে সিগারেট, চোখে রোদচশমা আর গাড়ির ওপর গিটার হাতে শুয়ে থাকা দৃশ্যটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে|
টিজারের শেষে শোনা যায় গান, “আমাকে পুড়িয়ে দেও, আমাকে ভাসিয়ে দেও”, যা দর্শকদের মনে আলাদা আবেগ ˆতরি করেছে| আর এখানেই জানানো হয়, আগামী ৫ মে প্রকাশ পাবে সিনেমাটির মূল টিজার|
ভিডিওর ক্যাপশনে শাকিব খান লিখেছেন, “একটা গল্প, যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই|” তার এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে, সিনেমাটি নিয়ে নির্মাতা ও অভিনেতা উভয়েরই প্রত্যাশা অনেক বেশি|
তরুণ নির্মাতা আজমান রুশোর পরিচালনায় নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন| আয়মান আসিব ¯^াধীনের চিত্রনাট্যে নির্মিত ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর| এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তানজিয়া জামান মিথিলা|
দীর্ঘদিন ধরেই ‘রকস্টার’ ঘিরে সামাজিক মাধ্যমে ˆতরি হয়েছিল আগ্রহ| এনিমেটেড টিজার প্রকাশের পর সেই উত্তেজনা এখন আরও তুঙ্গে| এখন দেখার পালা, মূল টিজার ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...