প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 2 May 2026, 8:22 PM
ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
এফএনএস বিদেশ :
ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে গতকাল শনিবার দুই ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান| দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে| সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে একাধিক মৃত্যুদণ্ড কার্যকরের ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা| বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন জানায়, ‘ইয়াঘুব কারিমপুর ও নাসের বেকরজাদেহকে জায়নিস্ট শাসনের পক্ষে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তি করার অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে|’ তবে দু’জনকে কখন গ্রেপ্তার করা হয়েছিল তা জানা যায়নি| খবর এএফপি’র| ওয়েবসাইটে আরও বলা হয়, কারিমপুরকে ‘মোহারেবেহ’ বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো শাস্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে| অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরাইলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধ চলাকালে তিনি নিরাপত্তা ও সামরিক স্থাপনার ভিডিওচিত্র ও ছবি তুলে মোসাদের এক কর্মকর্তার কাছে পাঠিয়েছিলেন| বেকরজাদেহ সম্পর্কে মিজান জানায়, তিনি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ‘ধর্মীয় ও প্রাদেশিক ব্যক্তিত্বদের’ পাশাপাশি নাতাঞ্জ এলাকার মতো ‘গুরুত্বপূর্ণ কেন্দ্রের’ তথ্য সরবরাহ করেছে| নাতাঞ্জে ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা রয়েছে| তবে বেকরজাদেহর এই তৎপরতা যুদ্ধকালীন সময়ে হয়েছিল কিনা তা উল্লেখ করা হয়নি| গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ শুরু হয়| গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া নাজুক যুদ্ধবিরতির মাধ্যমে সেই সংঘাত সাময়িকভাবে স্থগিত রয়েছে| জানুয়ারির গণবিক্ষোভের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাম্প্রতিক সময়ে ইরানে একাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে|
কর্তৃপক্ষের দাবি, ওই বিক্ষোভে ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং নিষিদ্ধ সংগঠন মুজাহিদিন-ই-খালকসহ বিভিন্ন বিরোধী গোষ্ঠীর প্ররোচনা ছিল| বৃহস্পতিবার ইরান জানায়, ইসফাহান প্রদেশে যুদ্ধপূর্ব বিক্ষোভ চলাকালে ‘পুলিশ সদস্যদের ওপর হামলার’ অভিযোগে দোষী সাব্যস্ত সাসান আজাদভার নামে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে| গত ডিসে¤^রের শেষ দিকে নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ইরানজুড়ে ছড়িয়ে পড়ে এবং সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়| ৮ ও ৯ জানুয়ারি বিক্ষোভ চরমে ওঠে| ইরানের কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে ‘বিদেশি মদদপুষ্ট দাঙ্গায়’ পরিণত হয়, যেখানে হত্যা ও ভাঙচুরের ঘটনা ঘটে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...