প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 2 May 2026, 8:39 PM
জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
এফএনএস বিদেশ :
যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্র জার্মানি থেকে পাঁচ হাজার সেনা প্রত্যাহার করে নিচ্ছে| এই পদক্ষেপের ফলে ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপের মধ্যে মতপার্থক্য আরো গভীর হচ্ছে| গতকাল শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে| জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎসের সাথে বিতর্কের পর ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে ˆসন্য সংখ্যা কমানোর হুমকি দিয়েছিলেন| ফ্রিডরিখ ম্যার্ৎস সোমবার বলেছিলেন, দুই মাস ধরে চলা এই যুদ্ধ শেষ করার আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রকে অপমান করছে এবং ওয়াশিংটন কী ধরনের প্রস্থান কৌশল অনুসরণ করছে তা তিনি বুঝতে পারছেন না| নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, জার্মানির সাম্প্রতিক বক্তব্য ছিল ‘অনুপযুক্ত এবং সহায়ক নয়| প্রেসিডেন্ট এই হিতে বিপরীত মন্তব্যের যথাযথ প্রতিক্রিয়া দেখাচ্ছেন|’ পেন্টাগন জানিয়েছে, আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে এই সেনা প্রত্যাহার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে| জার্মানিতে প্রায় ৩৫ হাজার সক্রিয় মার্কিন সামরিক কর্মী রয়েছেন, যা ইউরোপের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি| পেন্টাগনের ওই কর্মকর্তা জানিয়েছেন, এই সেনা প্রত্যাহারের ফলে ইউরোপে মার্কিন সেনার সংখ্যা ২০২২-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসবে, যে পর্যায়ে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন সেনা বৃদ্ধি শুরু করেছিলেন| রয়টার্স গত সপ্তাহে পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেলের কথা প্রকাশ করে, যেখানে ন্যাটো মিত্রদের শাস্তি দেওয়ার বিভিন্ন বিকল্পের রূপরেখা দেওয়া হয়েছিল| ওয়াশিংটনের মতে, এই মিত্ররা ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন অভিযানকে সমর্থন করতে ব্যর্থ হয়েছে| এর মধ্যে রয়েছে ন্যাটো থেকে স্পেনের সদস্যপদ বাতিল করা এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটেনের দাবির বিষয়ে মার্কিন অবস্থান পর্যালোচনা করা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...