প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 May 2026, 12:15 AM
লাকসামে এমপি নিজে গিয়ে বন্ধ করলেন বাল্যবিয়ে
লাকসাম প্রতিনিধি
লাকসামে বাল্যবিয়ের খবর শুনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম নিজেই সেখানে ছুটে গিয়ে ওই বাল্যবিয়ে বন্ধ করেছেন|
১ মে (শুক্রবার) লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের দেবীপুর গ্রামে একটি বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা ও লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম| সেখানে গিয়ে তিনি বাল্যবিয়েটি বন্ধ করে দেন|
এ সময় তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মেয়ের পরিবারের সদস্য এবং বাল্যবিয়ের শিকার ওই মেয়ের সঙ্গেও কথা বলেন| উপস্থিত সকলকে উদ্দেশ্য করে এমপি বলেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বাল্যবিবাহ আইনত নিষিদ্ধ এবং দণ্ডনীয় ও শাস্তিযোগ্য অপরাধ| তাই আজকের এ বাল্যবিয়ে বন্ধসহ লাকসাম-মনোহরগঞ্জের সকলকে বাল্যবিবাহ রোধে এগিয়ে আসতে হবে| তিনি বলেন, কোনোভাবেই বাল্যবিয়ে বরদাস্ত করা হবেনা এবং এধরনের ঘটনা ঘটলে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট প্রশাসনকে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...