প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 May 2026, 8:29 AM
ব্রাহ্মণপাড়ায় অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাগল বিতরণ
শনিবার (২ মে) সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এসব ছাগল তুলে দেওয়া হয় উপকারভোগীদের হাতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি লায়ন মোস্তফা কামাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুকুল ও যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভূইয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সমিতির সহসভাপতি ও প্যারাডাইস গ্রুপের চেয়ারম্যান হাজী মনিরুল ইসলাম, সফিকুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ জুয়েল ও শরিফুল আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদস্য মামুন চৌধুরী, গোলাম কিবরিয়া ভূঁইয়া, সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক কাইয়ুম সরকার, সদস্য জিলানী সরকার, মো. আলাউদ্দিন, রেজাউল করিম বাদল, কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে যাকাতের অর্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...