প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 May 2026, 8:56 AM
শ্রমিক দিবসে সিএনজি চালকদের ক্ষোভ
মো.জাকির হোসেন
আন্তর্জাতিক শ্রমিক দিবসে অতিরিক্ত ‘জিবি’ (চাঁদা) আদায়ের প্রতিবাদে কুমিল্লার শাসনগাছা–বুড়িচং–মীরপুর সড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা। শুক্রবার (১ মে) সকালে হঠাৎ করে প্রতি সিএনজি থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে ওই সড়কে চলাচলকারী হাজারো চালকের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।
প্রতিবাদে চালকরা ভরাসার বাজার, নানুয়ার বাজার, বুড়িচং উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিএনজি রেখে সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ মিছিল বের করেন। এতে কয়েক ঘণ্টা সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
চালকদের অভিযোগ, শাসনগাছা সিএনজি স্টেশনে একটি প্রভাবশালী সিন্ডিকেট সকাল থেকে দুপুর পর্যন্ত হলুদ রঙের টোকেন দিয়ে নির্ধারিত টাকার চেয়ে বেশি অর্থ আদায় করছে। পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লাল রঙের টোকেনের মাধ্যমেও একইভাবে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। এমনকি রাত ৮টার পরও বাড়তি হারে ‘জিবি’ আদায়ের অভিযোগ রয়েছে।
সিএনজি চালক জসিম উদ্দিন, জাহাঙ্গীর, শরীফ, রুবেলসহ একাধিক চালক জানান, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দেখানো হয়, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে। এতে বাধ্য হয়েই অনেক চালক অতিরিক্ত অর্থ পরিশোধ করছেন।
শুক্রবার সকালে এ নিয়ে শাসনগাছা সিএনজি স্টেশনে বাকবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চালকরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন। এসময় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন জসিমের গাড়ি ভরাসার বাজার এলাকায় থামিয়ে চালকরা তাদের অভিযোগ ও দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।
পরে স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে অতিরিক্ত ‘জিবি’ আদায় বন্ধ, আগের হার বহাল রাখা এবং ভাড়া সংক্রান্ত অনিয়ম দূর করার আশ্বাস দেওয়া হলে চালকরা আন্দোলন স্থগিত করেন।
শ্রমিক দিবসে শ্রমিকদের এ বিক্ষোভ স্থানীয় জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চালকদের দাবি, স্থায়ীভাবে অনিয়ম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...