প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 May 2026, 9:33 PM
অবসর নিয়ে যা বললেন রোনালদো
অবশেষে নীরবতা ভাঙলেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো| তিনি ¯^ীকার করেছেন, তার ফুটবল ক্যারিয়ার ধীরে ধীরে শেষের পথে, তবে এখনো প্রতিযোগিতা উপভোগ করছেন তিনি| আল আহলির বিপক্ষে হেডে গোল করে দলের জয়ে ভূমিকা রাখেন রোনালদো| এই জয়ে শিরোপায় এক হাত ইতোমধ্যেই দিয়ে দিয়েছে আল নাসর| ৪১ বছর বয়সী এই তারকা নিজের বর্তমান ও নিকট ভবিষ্যত নিয়ে কথা বলেন| চলতি মৌসুমে এটি রোনালদোর ২৫তম লিগ গোল এবং ক্যারিয়ারে ১৫তমবারের মতো কোনো লিগে ২৫ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন তিনি| তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার অসাধারণ ছিল, আমি চাই এটি এমনই থাকুক|’ তিনি আরও জানান, বয়স বাড়লেও খেলা ও গোল করা এখনও উপভোগ করেন| তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলীয় সাফল্য| আল নাসর এখন লিগের শীর্ষে ৮ পয়েন্টে এগিয়ে এবং ১২ মে আল হিলালের বিপক্ষে ম্যাচটি শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে| আসন্ন গ্রীষ্মে আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়েও ভাবছেন রোনালদো| এটি তার শেষ ফিফা ফুটবল বিশ^কাপ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি| পর্তুগাল তরুণ প্রজন্ম - ভিতিনহা, জোয়াও নেভেস, নুনো মেন্দেস ও ব্রুনো ফার্নান্দেসের ওপর ভরসা রাখছেন| এছাড়া ব্যক্তিগত লক্ষ্য হিসেবে তিনি ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার কথাও বলেছেন| আল আহলির বিপক্ষে গোল করে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭০| রোনালদোর বর্তমান চুক্তি আগামী মৌসুম শেষে শেষ হবে, যা সৌদি আরবে তার সময়ের শেষ অধ্যায় হতে পারে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...