...
শিরোনাম
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ ⁜ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান ⁜ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত ⁜ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে' ⁜ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ ⁜ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন ⁜ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম ⁜ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক ⁜ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন ⁜ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ⁜ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত ⁜ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার ⁜ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান ⁜ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক ⁜ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 May 2026, 7:56 AM

...
কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ চালুর ঘোষণা News Image
কুমিল্লা প্রতিনিধি:
এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সেই লক্ষ্যকে সামনে রেখেই এমভি বিল্ডার্স নতুন উদ্যোগ হিসেবে চালু করেছে ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’।

এ উপলক্ষে শনিবার রাতে নগরীর উত্তর চর্থায় এমভি বিল্ডার্সের কার্যালয়ে সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ কুমিল্লার নাগরিক সমাজের সম্মানিত সুধীমণ্ডলীদের নিয়ে এক মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করে।

মতবিনিময় সভায় এমভি বিল্ডার্স কুমিল্লার সিইও সৈয়দ অপূর্ব ইসলাম বলেন, আজ আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে একটি নতুন যাত্রা শুরুর ঘোষণা দিতে আপনাদের সামনে হাজির হয়েছি।

তিনি বলেন, এমভি বিল্ডার্স সম্পর্কে বলতে গেলে—প্রতিষ্ঠানটি শুধু ভবন নির্মাণেই সীমাবদ্ধ নয়, বরং একটি উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছে। সেই ভাবনা থেকেই ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালু করা হয়েছে।

এই উদ্যোগের পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমানে কুমিল্লা শহরে এমভি বিল্ডার্সের বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। যে শহর তাদের ব্যবসার প্রসার ঘটিয়েছে, সেই শহরের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, আমরা খেয়াল করেছি, অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। একটি মেধা এভাবে ঝরে পড়া মানে একটি সম্ভাবনার মৃত্যু। এমভি বিল্ডার্স এই ঝরে পড়া রোধ করতে চায়। আমরা চাই না, টাকার অভাবে কুমিল্লার কোনো রাইজিং স্টার অন্ধকারে হারিয়ে যাক।

তিনি যোগ করেন, অনেক সময় অবস্থাসম্পন্ন পরিবারের শিক্ষার্থীরাও যথাযথ উৎসাহের অভাবে পড়াশোনায় আগ্রহ হারায়। তাই তরুণ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ’ সম্পর্কে তিনি জানান, এটি সম্পূর্ণ অলাভজনক একটি উদ্যোগ। এই প্রোগ্রামের মাধ্যমে কুমিল্লা জেলার প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে।

স্কলারশিপ কার্যক্রমের মূল দিকগুলো তুলে ধরে তিনি বলেন—
প্রথমত, পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে গ্রহণ করা হবে।
দ্বিতীয়ত, সম্পূর্ণ মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে, কোনো ধরনের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য হবে না।
তৃতীয়ত, নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হবে, যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষা ও সংস্কৃতি একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একটিকে বাদ দিয়ে অন্যটি পূর্ণতা পায় না। শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং সুন্দর মনন গড়ে তুলতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই। তাই ভবিষ্যতে এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় সংগীত, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সিইও সৈয়দ অপূর্ব ইসলাম বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রোগ্রামের পেছনে এমভি বিল্ডার্সের কোনো ব্যবসায়িক বা লাভজনক উদ্দেশ্য নেই। এটি আমাদের সামাজিক কার্যক্রমের অংশ।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্থপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও শিক্ষক। তারাই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে। তাদের সুন্দর মানসিক বিকাশ এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। তাদের গড়ে তোলা মানেই দেশের ভবিষ্যৎ গড়ে তোলা।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এই সংবাদটি কুমিল্লার প্রতিটি ঘরে পৌঁছে দিন, যাতে একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থীও এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

সভা শেষে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে কুমিল্লার রাইজিং স্টারদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলি। এমভি বিল্ডার্স শুধু ভবন গড়ে না, স্বপ্নও গড়ে।

মতবিনিময় সভায় এমভি বিল্ডার্সের পরিচালক জাহাঙ্গীর আলম, মাহাবুবুর রহমান, এমভি একাডেমির পরিচালক ও স্কলারশিপের প্রধান সমন্বয়ক প্রভাষক মো. মোজাফফর হোসেন, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন, উদিচী শিল্প গোষ্ঠী কুমিল্লার সভাপতি শেখ ফরিদ, জাসাস কুমিল্লা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ও সংগীতশিল্পী ইসতিয়াক আহমেদ পল্লব, আবৃত্তিশিল্পী মাহতাব সোহেল, সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন মোল্লা, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. দুলাল, মো. নজির আহমেদ, এমভি একাডেমির ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর আরফাতুল চৌধুরী বাবু, একাডেমিক হেড সাহাবুদ্দিন আহমেদ পৃথবীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন সাংস্কৃতিক সংগঠক এস.এ.এম আল মামুন।


ছবিঃ মতবিনিময় সভায় বক্তব্য দেন এমভি বিল্ডার্স কুমিল্লার সিইও সৈয়দ অপূর্ব ইসলাম।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...

মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...

আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...

অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি  আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...

প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...

বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
➤ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
➤ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
➤ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
➤ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ
➤ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন
➤ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম
➤ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক
➤ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন
➤ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
➤ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত
➤ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার
➤ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান
➤ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক
➤ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir