প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 May 2026, 8:04 AM
ব্রাহ্মণপাড়ায় ১২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
শনিবার (৩ মে) সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন। এরই অংশ হিসেবে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনায় শনিবার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে টহলদল পরিত্যক্ত অবস্থায় ১২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়। পরে উদ্ধার করা গাঁজা ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে জমা রাখা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় সেগুলো ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...