...
শিরোনাম
কুমিল্লা আইডিয়াল কলেজের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ⁜ চাঁদপুরে ১১ কেজি গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক ⁜ বরুড়ার শরাফতিতে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় কলেজ অধ্যক্ষদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ⁜ কুবির ১৪ শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ’ প্রদান ⁜ লালমাইয়ে গভীর রাতে মডেল মসজিদের তার চুরি; অন্ধকারাচ্ছন্ন মসজিদ ⁜ সরকার পতনের জন্য চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি-ডা. তাহের এমপি ⁜ পদত্যাগ করেছেন কেপ ভার্দের কোচ, নতুন ঠিকানা মরক্কো ⁜ ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ⁜ অধ্যাপক আব্দুল ওহাবের সৃষ্টিশীল কর্ম আজও মানুষের হৃদয়ে অমলিন ⁜ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ⁜ লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ⁜ কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ⁜ নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার ⁜ কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার ⁜ দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবাদিকসহ চারজনের ⁜ পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় ⁜ কুসিক এর নতুন অর্জন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা ⁜ জেলা প্রশাসনের পরিচয় ব্যবহার করে প্রতারণা: কুমিল্লাবাসীকে সতর্ক থাকার আহ্বান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 4 May 2026, 8:11 AM

...
কোরবানির পশুর সংকট নেই- প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী News Image
আয়েশা আক্তার
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানিযোগ্য পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।  তিনি বলেছেন, সম্ভাব্য চাহিদার তুলনায় এ বছর প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে।

রোববার (৩ মে) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এ বছর কোরবানির জন্য দেশে সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি পশু। এর বিপরীতে দেশে প্রাপ্যতা রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু। ফলে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে।

তিনি জানান, এবার কোরবানিযোগ্য পশুর মধ্যে রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি গরু-মহিষ, ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি ছাগল-ভেড়া এবং ৫ হাজার ৬৫৫টি অন্যান্য প্রজাতির প্রাণী।
মন্ত্রী আরও বলেন, সারা দেশে ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসবে। রাজধানী ঢাকায় উত্তর সিটি কর্পোরেশনে ১৬টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টিসহ মোট ২৭টি হাট নির্ধারণ করা হয়েছে। এসব হাটে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে।

কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে জানিয়ে তিনি বলেন, হাট ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। প্রয়োজনে সাদা পোশাকেও সদস্যরা মোতায়েন থাকবেন।
দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তবর্তী পশুর হাট বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সীমান্তঘেঁষা কিছু হাটের মাধ্যমে বিদেশি পশু প্রবেশ করে দেশীয় খামারিরা ক্ষতির মুখে পড়েন। তাই বর্ডার এলাকায় হাট না বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া এবারও অনলাইনে পশু বিক্রির সুযোগ থাকছে এবং এ ক্ষেত্রে কোনো খাজনা বা হাসিল নেওয়া হবে না বলে জানান তিনি। কোরবানির চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পেশাদার ও অপেশাদার কসাইদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...

আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...

১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...

কুমিল্লা আইডিয়াল কলেজের জুলাই গণঅভ্যুত্থান  দিবস উদযাপন
কুমিল্লা আইডিয়াল কলেজের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদককুমিল্লা আইডিয়াল কলেজের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরন অ...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আবর্জনার স্...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভাষা শহীদদের স্মৃতিবিজড়িত কেন্দ্রীয় শহ...

চাঁদপুরে ১১ কেজি গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুরে ১১ কেজি গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক

কাজী নজরুল ইসলাম চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে  চাঁদপুরে...

বরুড়ার শরাফতিতে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা  বিতরণ
বরুড়ার শরাফতিতে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ

বরুড়া প্রতিনিধি. গতকাল ৪-আগষ্ট মঙ্গলবার দুপুরে  কুমিল্লার বরুড়া উপজেলার এক নং আগানগর ইউনিয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
➤ চাঁদপুরে ১১ কেজি গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক
➤ বরুড়ার শরাফতিতে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় কলেজ অধ্যক্ষদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়
➤ কুবির ১৪ শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ’ প্রদান
➤ লালমাইয়ে গভীর রাতে মডেল মসজিদের তার চুরি; অন্ধকারাচ্ছন্ন মসজিদ
➤ সরকার পতনের জন্য চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি-ডা. তাহের এমপি
➤ পদত্যাগ করেছেন কেপ ভার্দের কোচ, নতুন ঠিকানা মরক্কো
➤ ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
➤ অধ্যাপক আব্দুল ওহাবের সৃষ্টিশীল কর্ম আজও মানুষের হৃদয়ে অমলিন
➤ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
➤ লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
➤ কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা
➤ নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার
➤ কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
➤ দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবাদিকসহ চারজনের
➤ পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়
➤ কুসিক এর নতুন অর্জন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা
➤ জেলা প্রশাসনের পরিচয় ব্যবহার করে প্রতারণা: কুমিল্লাবাসীকে সতর্ক থাকার আহ্বান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir