প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 May 2026, 8:14 AM
মুরাদনগরে নিজ বাড়িতে গাঁজা চাষ, যুবক আটক
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগরে মাদক বিরোধী অভিযানে বাড়ির পাশের ঝোঁপে চাষ করা ৪টি গাঁজার গাছসহ মহিউদ্দিন মিয়া (৩৪) নামের এক যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ| শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর দক্ষিণ পাড়ার নিজ বাড়ি থেকে গাঁজার গাছ সহ মহিউদ্দিন মিয়াকে আটক করা হয়| আটক, মহিউদ্দিন মিয়া মেটংঘর গ্রামের মৃত সূর্য মিয়ার ছেলে| তিনি পেশায়
একজন দিনমজুর| পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন মিয়া তার নিজ বাড়ির পূর্ব পাশের ঝোপের আড়ালে ৪টি গাঁজার গাছ রোপন করেন| গাছগুলোর মধ্যে দুইটির উচ্চতা আনুমানিক ৩ ফুট এবং দুইটি গাছের উচ্চতা ২ ফুট| গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মোঃ সরোয়ার হোসেন, এসআই রিয়াজুল মোস্তফা, এএসআই আল আমিন, এএসআই নাজির হোসেন, এএসআই আতিকুর রহমান সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে গাঁজার গাছসহ মহিউদ্দিনকে আটক করা হয়| এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম বলেন, আটককৃত মহিউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে|
তিনি আরও বলেন, মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি| তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...