প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 May 2026, 9:15 AM
চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ; কারাগারে ৪ যুবক
কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় পথরোধ করে স্বামীর কাছ থেকে স্ত্রী (২১) কে ছিনিয়ে নিয়ে ভুট্টা খেতে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকা ৪ যুবককে আটক করে থানা পুলিশ। পরে সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৪ মে) ভোরে উপজেলার কামারখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে রোববার (৩ মে) রাতে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের মাঝামাঝি একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, চান্দিনার মাদারপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), শাহজাহান মিয়ার ছেলে আশিক (৩১), আলমাছ মিয়ার ছেলে আরিফ (৩৪) এবং জয়নাল আবেদীনের ছেলে ইসমাইল (৩৭)।
পুলিশ জানায়, রোববার রাতে ওই দম্পতি পাশের বরুড়া উপজেলা থেকে অটোরিকশায় চড়ে চান্দিনায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন । রাত ১০টার দিকে চান্দিনার কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে এলে মোটরসাইকেলে তিন যুবক এসে তাদের পথরোধ করে। এসময় তাদের সঙ্গে বাজে আচরণ শুরু করেন। পরে ওই তিনজন ফোন করে আরও দুজনকে আনেন। তারা কয়েকজন ভুক্তভোগীর স্বামীকে আটকে রেখে ভুক্তভোগীকে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
এসময় ভুক্তভোগীর স্বামীকে অন্ধকারে ছেড়ে দিলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষণকারীরা ভুক্তভোগীকে ফেলে পালিয়ে যান। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কামারখোলা এলাকায় ভোরে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান- সংঘবদ্ধ ওই চক্রের সাথে পাঁচজন জড়িত। তাদের মধ্যে ২জন সরাসরি ধর্ষণ করে বাকিরাও অপেক্ষমান ছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বাকিরা সুযোগ পায়নি। আমরা ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করেছি। এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভূক্তভোগী নারীর ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠানো হচ্ছে। আটক ব্যক্তিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অপর পলাতক আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়
প্রথমার্ধের যোগ করা সময়ের খেলা চলছে তখন। দারুণ ফিনিশিংয়ে গোল করে কোমর দুলিয়ে নেচে উদযাপন করলেন ভিনিস...
৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
উদ্বোধনী আসরে প্রথম দুই ম্যাচে জয়, তারপর থেকে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টানা জয় আর ধরা দিচ্ছিল না কিছ...
স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসি...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজ...
অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে...
বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উ...
পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফ...
খাগড়াছড়ি প্রতিনিধিমাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪ সালে খাগড়াছড়ি জেলার র...