...
শিরোনাম
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন ⁜ অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম ⁜ ‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী ⁜ ‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা ⁜ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি ⁜ কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্বীকারোক্তি ⁜ কুমিল্লায় ব্যস্ত সময় কাটালেন এমপি মনিরুল হক চৌধুরী ⁜ অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউসুফ মোল্লা টিপু ও কায়সার ⁜ শিশু অপ্রতিম হত্যার তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এমপি ডা. তাহেরের ⁜ কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর ⁜ কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬ ⁜ মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫জন ⁜ বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ ⁜ আদালতের রায় অমান্য করে ব্রাহ্মণপাড়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটেরের অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ⁜ হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 May 2026, 9:25 AM

...
‘প্রশাসনের চেয়ে শক্তিশালী নয় কোনো অপরাধী’ —এমপি জসিম উদ্দিন News Image

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
সোমবার (৪ মে) ব্রাহ্মণপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ জসিম উদ্দিন জসিম বলেন, ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। যারা কিশোর গ্যাংয়ের নামে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে কোনো অপরাধী শক্তিশালী হতে পারে না—এটি সবাইকে মনে রাখতে হবে।
তিনি আরও বলেন, ইভটিজিং, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা মাদক—যে কোনো অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধীদের কোনো প্রকার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। ব্রাহ্মণপাড়াকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
মাদক নির্মূলে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের নির্মূল করা হবে।
উপজেলার কাঁচা-পাকা সড়কের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কগুলো দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণ করা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আগের চেয়ে ভালো হলেও আত্মতুষ্টির সুযোগ নেই। যেকোনো সময় অপরাধ মাথাচাড়া দিতে পারে—তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
সবশেষে তিনি বলেন, জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব। সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজে এগিয়ে আসতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শেখ হাসিবুর রেজা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, পল্লী বিদ্যুৎতের এজিএম (ওঅ্যান্ডএম) মো. সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সালদানদী বিওপির ক্যাম্প কমান্ডারসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...

রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...

আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ

প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...

অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান

রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...

এশিয়ান গেমস  ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের

নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...

এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
➤ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
➤ অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
➤ ‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী
➤ ‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা
➤ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
➤ কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্বীকারোক্তি
➤ কুমিল্লায় ব্যস্ত সময় কাটালেন এমপি মনিরুল হক চৌধুরী
➤ অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউসুফ মোল্লা টিপু ও কায়সার
➤ শিশু অপ্রতিম হত্যার তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এমপি ডা. তাহেরের
➤ কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর
➤ কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬
➤ মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫জন
➤ বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ
➤ আদালতের রায় অমান্য করে ব্রাহ্মণপাড়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটেরের অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
➤ হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
➤ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir