প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 May 2026, 8:09 AM
তিতাসে পাঁচশ টাকা মজুরিতে ধান কাটছে নারী শ্রমিকরা
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে পাঁচশ টাকায় ধান কাটতে সনাতন ধ¤^াবলী নারী শ্রমিকরা ফসলের মাঠে কাজ করে যাচ্ছে| মঙ্গলবার সকালে উপজেলার সাতানী ইউনিয়নের হরিণপুর এলাকায় এ দৃশ্য চোখে পড়ে| সরেজমিনে দেখা যায়, উপজেলার হরিণপুর গ্রামের কৃষক অজিৎ কুমার ভৌমিকের জমিনের ধান কাটা হচ্ছে| ধান কাটায় ব্যস্ত একজন পুরুষ শ্রমিকসহ ৫জন নারী শ্রমিক| এদের মধ্যে কেউ কাস্তে দিয়ে ধান কাটছে; কেউ আটি বাঁধছে এবং পুরুষ শ্রমিক সেই ধানগুলো জমি থেকে বাতাকান্দি-মোহনপুর সড়কের পাশে এনে স্তপ করছেন| এই ৬জন শ্রমিক হরিণপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের| নিজেদের জমিনের পাশাপাশি তারা গ্রামের অন্যান্য কৃষকদের জমি নিড়ানি, আগাছা পরিষ্কারসহ ধান রোপন ও ধান কাটার শ্রমিক হিসাবে কাজ করেন| এই গ্রামের অধিকাংশ হিন্দু
পরিবার নিম্ন আয়ের মানুষ| মূলত সংসারের খরচ জোগাতে তারা প্রতিবছরই শুষ্ক মৌসুমে কৃষি কাজের শ্রমিক হিসেবে অন্যের কাজ করে দেন| জমিতের যাদের কাজ করতে দেখা যায়, তারা হরিণপুর গ্রামের দিপক চন্দ্র বারইয়ের স্ত্রী মনি রাণী, পরেশ চন্দ্র
বারইয়ের স্ত্রী সুমতি, সবুজ চন্দ্র দাসের স্ত্রী পাপিয়া রাণী বারই, নিরঞ্জন সরকারের স্ত্রী সন্ধ্যা রাণী, তাপস সরকারের স্ত্রী রচনা সরকার ও পুরুষ শ্রমিক হরিদাস ভৌমিক| মাঠে শ্রমিক হিসেবে কাজ করা মনি রাণী ও সন্ধ্যা রাণী বলেন, সকাল ৬টা থেকে
দুপুর ১২টা পর্যন্ত আমরা পাঁচশ টাকায় বদলী (শ্রমিক) হিসাবে অন্যের ধান কেটে দেই| ধান কাটা, কাটা ধান বাড়িতে নেওয়া এবং মাড়াই করে দিয়ে থাকি| অলস সময় না কাটিয়ে কিছু আয়ের আশায় উক্ত গ্রামের আমরা কয়েকজন নারী শ্রমিক আমাদের এলাকায় কাজ করে থাকি| আয়ের এই টাকা দিয়ে সংসারের খরচ যোগানো হয়|
একই জমিতে কাজ করা পুরুষ শ্রমিক হরিদাস ভৌমিক বলেন, হরিণপুর গ্রামের প্রায় ১৫ থেকে ১৭জন নারী শ্রমিক রয়েছে| পুরুষের পাশাপাশি তারা একই মজুরীতে কাজ করে যাচ্ছে| কাজের ক্ষেত্রে এখানে কোন ভেদাভেদ নেই| বরং রোজগারের বিষয়টি আমরা বিবেচনা করে থাকি| হরিণপুর গ্রামের কৃষক অজিৎ কুমার ভৌমিক বলেন, বর্তমানে তিতাসে একজন
ধান কাটার বদলীর (শ্রমিকের) রোজ ১৪শ থেকে ১৫শ টাকায়| তারা মূলত সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ| এদের আবার দুইবেলা খাওয়াতে হয়| কিন্তু আমার জমিনে যারা ধান কাটছে তারা মূলত একই গ্রামের| ওরা ৬ঘন্টা কাজ করে মাত্র পাঁচশ টাকায়| কোন খাবার খায় না| ব্রি ধান-১০৪ এর ৩০ শতকের জমির ধান কেটে তারা মাড়াই করে যাবে| যদি আজকে শেষ না হয় তাহলে কাল আবার তারা আসবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...