...
শিরোনাম
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন ⁜ অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম ⁜ ‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী ⁜ ‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা ⁜ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি ⁜ কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্বীকারোক্তি ⁜ কুমিল্লায় ব্যস্ত সময় কাটালেন এমপি মনিরুল হক চৌধুরী ⁜ অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউসুফ মোল্লা টিপু ও কায়সার ⁜ শিশু অপ্রতিম হত্যার তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এমপি ডা. তাহেরের ⁜ কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর ⁜ কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬ ⁜ মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫জন ⁜ বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ ⁜ আদালতের রায় অমান্য করে ব্রাহ্মণপাড়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটেরের অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ⁜ হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 May 2026, 8:11 AM

...
কুবিতে আইকিউএসির একাডেমিক নবীন বরণ News Image

‎কুবি প্রতিনিধি
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী ওরিয়েন্টেশন, একাডেমিক গাইডলাইন, কাউন্সিলিং ও মোটিভেশনভিত্তিক ১০ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‎সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে তৃতীয়  দিনের কর্মসূচির উদ্বোধন হয়।
‎আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক  ড. মোহাম্মদ  সোলায়মান,  বিশেষ অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.  মো. সোহরাব উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শামীমা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রক্টর অধ্যাপক  ড. মো. আবদুল হাকিম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম।
‎অনুষ্ঠান মোট পাঁচটি সেশনে অনুষ্ঠিত হয়।  সেগুলো ছিল -কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও ওবিই  সম্মত একাডেমিক প্রোগ্রামের কাঠামো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ব, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং এআই যুগের উপযোগী কর্মসংস্থানযোগ্য ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য ও দিকনির্দেশনা।
‎ কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোহাম্মদ সোলাইমান বলেন,'তোমাদের মধ্যে  অনেকের  প্রথম পছন্দ নৃবিজ্ঞান বা প্রত্নতত্ত্ব ছিল না। ফলে  প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছে। তবে শিক্ষা  হলো আনন্দের বিষয় এখানে নিজের বোঝাপড়া বাড়ানো এবং ব্যক্তিগত সম্ভাবনাকে বিকশিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।তবে সবকিছুর মূল বিষয় মানুষ। মানুষকে জানা, বোঝা, চেনা এবং তার জীবনের ভেতরকার সুখ-দুঃখকে উপলব্ধি করা। মানুষের মন জয় করা সহজ নয়; অনেক সময় একজন সন্তান যেমন তার মা-বাবাকে খুশি করতে পারে না, তেমনি মানুষের মন ও আচরণ বুঝতেও গভীর দৃষ্টিভঙ্গি প্রয়োজন। 
‎তিনি আরও বলেন, প্রত্নতত্ত্ব হলো অতীতের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন, আর নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি, আচরণ ও সমাজ নিয়ে কাজ করে। এই দুটি শাস্ত্র একে অপরের পরিপূরক। এগুলোর সমন্বিত চর্চার মাধ্যমে আমরা যেমন বর্তমানকে বুঝতে পারি, তেমনি অতীতের ধারাবাহিকতাও নির্মাণ করতে পারি এবং মানবজীবনের সামগ্রিক চরিত্র তুলে ধরতে সক্ষম হই।প্রচলিত ধারণাকে প্রশ্ন করা, যুক্তির মাধ্যমে তা প্রতিষ্ঠা করা এবং নিজের মেধা, মনন ও কৌতূহলকে বিকশিত করা জরুরি।'
‎অনুষ্ঠানের সভাপতি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, 'আইকিউএসির  প্রধান কাজ হলো মানসম্মত শিক্ষা প্রদানের প্রক্রিয়াকে সহজতর করা।আমার পঁচিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে বলতে পারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে শিক্ষার্থীদের মধ্যে যে প্রণোদনা ও পরিশ্রম থাকে, ভর্তি হওয়ার পর তা ধীরে ধীরে কিছুটা কমে যায়। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রতিভার স্বাক্ষর রাখুক।এই একাডেমিক ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে দুটি কালচার প্রতিষ্ঠা করতে চাই। প্রথম হচ্ছে শৃঙ্খলা। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রথম এবং প্রধান হচ্ছে শৃঙ্খলিত জীবন।দ্বিতীয় হচ্ছে সময় ব্যবস্থাপনা, যা খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি গুণাবলী দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করতে চাই।
‎তিনি আরও বলেন, "আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলিং চালু করতে চাই, যা অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনো শুরু হয়নি। এটি চালু হলে আমাদের শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত জীবনের নানান সমস্যা নিয়ে কথা বলতে পারবে।' ‎উল্লেখ্য, গতকাল রবিবার (৩ মে) থেকে ১০ দিনব্যাপী এ নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ

মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...

অপ্রতিমের হত্যাকারীকে   গ্রেপ্তারে ১২ ঘণ্টার   আলটিমেটাম
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম

কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...

‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের   লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...

কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...

‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব   চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...

আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...

অপ্রতিমের মৃত্যুর   ঘটনায় আমি লজ্জিত  মনিরুল হক চৌধুরী এমপি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি

নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
➤ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
➤ অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
➤ ‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী
➤ ‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা
➤ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
➤ কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্বীকারোক্তি
➤ কুমিল্লায় ব্যস্ত সময় কাটালেন এমপি মনিরুল হক চৌধুরী
➤ অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউসুফ মোল্লা টিপু ও কায়সার
➤ শিশু অপ্রতিম হত্যার তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এমপি ডা. তাহেরের
➤ কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর
➤ কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬
➤ মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫জন
➤ বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ
➤ আদালতের রায় অমান্য করে ব্রাহ্মণপাড়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটেরের অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
➤ হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
➤ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir