প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 May 2026, 8:09 AM
নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজন কক্সবাজারে আনন্দ ভ্রমণ
সাইফুল ইসলাম
নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে গত রবিবার, সোমবার ও মঙ্গলবার তিনদিনব্যাপী
পর্যটন নগরী কক্সবাজারে আনন্দ ভ্রমন ও সাধারণ সভা সফলভাবে সম্পন হয়েছে| প্রেসক্লাব
সদস্যরা পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র ˆসকতের বিশাল জলরাশিতে নিজেদের গা
ভাসান| এছাড়া সমুদ্র ˆসকতের জোয়ারের পানির ঢেউয়ের তালেও তারা নিজদের ভাসান|
অন্যদিকে সমুদ্র ˆসকতের কলাতলী, সুগন্ধা এবং লাবনী বিচ পয়েন্টে সকালের নির্মল
হাওয়া, বিকেলের সূর্যাস্ত দেখা এবং সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত ˆসকত পাড়ের চেয়ারে
শুয়ে-বসে ঘন্টার পর ঘন্টা সমুদ্রের গর্জন উপভোগ| প্রেসক্লাব সদস্যদের জন্য সবকিছু
যেন ছিল উপভোগ্য|
আবার কখনো বিমানবন্দর এবং তার পাশে ফিসারী ঘাটে জেলেদের সমুদ্র থেকে
মাছ এনে আড়তে পাইকারদের নিকট বিক্রি দেখা হয়| সাথে জাইকার অর্থায়নে
অত্যাধুনিক ফিশারী ঘাটের নির্মাণ কাজ দেখা হয়| আবার কয়েকজন সদস্য একসাথে
ব্যাটারিচালিত অটোরিকশায় করে কক্সবাজার সদর উপজেলার বাকখালি নদীর খুরুশকুল
উপকূলে নির্মিত (টারবাইন) বায়ু বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন দেখা হয়| পাশাপাশি
লবন চাষীদের লবন উৎপাদন এবং বিশাল এলাকাজুড়ে আশ্রয়ন প্রকল্পের ভবনগুলো দেখা হয়|
আবার অনেক সদস্য মেরিন ড্রাইভ সড়ক হয়ে হিমছড়ি এবং পাথুরে ইনানী বিচের
সৌন্দর্য উপভোগ করতে চলে যান|
সোমবার রাতে কক্সবাজার পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমানের আমন্ত্রণে
ওনার সাথে দেখা করতে যাওয়া হয়| কিন্তু ঢাকায় ওনার কর্মব্যস্ততা থাকায় ওনার পক্ষে
প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ও সদর
থানা ওসি ছমি উল্ল্যাহ| অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ও ওসি ছমি উল্ল্যাহ এর
আন্তরিকতাপূর্ণ আলোচনা ও আতিথেয়তা প্রেসক্লাব সদস্যদের মুগ্ধ করে|
এসময় হোটেল অভিসার লবিতে প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের
সঞ্চলনায় এবং প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রেসক্লাবের
সাধারণ সভা অনুষ্ঠিত হয়| সাধারণ সভায় প্রেসক্লাবের ¯^কীয়তা বজায় রেখে তাদের
কার্যক্রমকে আরো গতিশীল এবং সবার সহযোগিতায় আধুনিক নাঙ্গলকোট
বিনির্মানে প্রেসক্লাব সদস্যরা দৃঢ প্রত্যয় ব্যাক্ত করেন|
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক
সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ
সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি, সহ-সাংগঠনিক
সম্পাদক তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহার, অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, অফিস
সম্পাদক মেহেদি হাসান ভূঁইয়া আজিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ
মজুমদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরবিন্দ দাস, ক্রীড়া সম্পাদক তোফায়েল
হোসেন মজুমদার, সদস্য আবদুর রহিম বাবলু, মাওলানা ইউছুফ আলী|
কক্সবাজার যাওয়ার পথে ট্রেনের শিডিউল বিপর্যয় এবং আসার পথে কক্সবাজারে
ইসলামাবাদে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দূর্ভোগ নিয়ে আমাদের নিজ নিড়ে ফিরতে
হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
কুমিল্লা জেলা সংবাদদাতা,১০ আগস্টঃএ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁ...
কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও...
দেবিদ্বারে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের...
লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ...
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলে...
মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা...