প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 May 2026, 8:11 AM
চৌদ্দগ্রামে ডাকযোগে কাপনের কাপড় পাঠিয়ে
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রামে আবদুর রহমান (৫৬) নামে এক কৃষককে ৭ টুকরো করে হত্যা করার হুমকি
প্রদান করে ডাকযোগে কাপনের কাপড়ের পার্সেল পাটিয়েছে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা|
আবদুর রহমান উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের মোক্তল হোসেনের
ছেলে| তিনি জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার দুপুরে থানায় সাধারণ ডাইরী (জিডি)
করেছেন| তথ্যটি সন্ধায় নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ
হোছাইন|
সাধারণ ডাইরীতে আবদুর রহমান উল্লেখ করেন, তিনি একজন কৃষক| তার ২ ছেলে
প্রবাসে থাকে| স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে চন্ডিপুর গ্রামে বসবাস করেন| গত ৫ মে
মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা সদরের ডাকঘরের পিয়ন তার নামে আসা একটি
খাকি খাম এবং একটি পার্সেল প্যাকেট দিয়ে যায়| এতে প্রেরকের নাম উল্লেখ করা হয়
জুলাস ব্যাপারী, গ্রাম : রামরায়গ্রাম কসাই বাড়ি, চৌদ্দগ্রাম, কুমিল্লা| খামের
ভিতরে থাকা একটি সাদা কাগজে “তোর কাপনের কাপর রেডি, তুই ঘরে, রাস্তা গাটে,
বাজারে বা মামলার কোর্টে মরার জন্য রেডি থাইছ, তুই এখন গেংদের টার্গেট, তোর
পাপ তোরে ছাড়বে না, সাত টুকরা হবি, এবং স্টার চিহেৃ আরবী কিছু লেখা রয়েছে’’
জিডিতে তিনি আরো উল্লেখ করেন, পার্সেলের প্যাকেটের ভিতরে কাপনের সাদা কাপড়
রক্ষিত ছিলো| আমি প্রেরকের মোবাইল না¤^ারে যোগাযোগের চেষ্টা করিলে কোন ব্যক্তি
ফোন রিসিভ করে নাই| অজ্ঞাতনামা কে বা কাহারা কোন কারণে আমার নামে ডাকের
মাধ্যমে হুমকি¯^রুপ হাতের লেখা চিঠি ও কাপনের কাপড় পাঠিয়েছে| বর্তমানে তিনি
চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন|
এই বিষয়ে আবদুর রহমান বলেন, আমার সাথে কারো কোন শুত্রুতা নেই| আমি একজন
কৃষক| তবে আজ থেকে দেড় বছর আগে সৌদি প্রবাসী ভাগিনার স্ত্রী সালমা বেগম
অন্য পুরুষের সাথে পালিয়ে যায়| সালমার বাবার বাড়ি সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া
গ্রামে| এ ঘটনায় আমার বোন ফাতেমা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করে|
আমি উক্ত মামলার ¯^াক্ষী হিসেবে রয়েছি| যেহেতু হত্যার হুমকির চিঠিতে কোর্টের
কথা উল্লেখ করা হয়েছে, ধারণা করা করতেছি তারাই আমাকে হত্যার হুমকি দিয়ে এই
চিঠি পাঠিয়েছে|
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোছাইন বলেন, আবদুর
রহমান নামে এক কৃষককে ডাকযোগে প্রাণনাশের হুমকি ও কাপনের কাপড় পাঠানোর
ঘটনায় তিনি বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডাইরী করেছে| আমরা
গুরুত্বের সাথে বিষয়টি তদন্তের জন্য মাঠে কাজ চালিয়ে যাচ্ছি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...