প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 May 2026, 8:13 AM
সদরে হাসপাতালের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে চরম ভোগান্তি
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারের দক্ষিণ বাজারে মধুমতি হাসপাতালের পাশেই গড়ে উঠেছে ময়লার বিশাল স্তূপ। আশপাশের বাসাবাড়ি ও দোকানপাটের বর্জ্যে সৃষ্ট এ স্তূপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা চরম ভোগান্তিতে ফেলেছে চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন ও পথচারীদের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই স্থানে নিয়মিত ময়লা ফেলা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একাধিকবার অভিযোগ জানানো হলেও পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি।
হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সংবেদনশীল প্রতিষ্ঠানের পাশে এমন নোংরা পরিবেশ শুধু অস্বস্তিকরই নয়, বরং এটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে রোগীদের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে।
পথচারীরাও এ নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, এই সড়ক দিয়ে চলাচলের সময় নাকে হাত দিয়ে যেতে হয়। দুর্গন্ধ এতটাই তীব্র যে সেখানে দাঁড়িয়ে থাকাও দায় হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জমে থাকা ময়লা তাদের নয়; আশপাশের বাসাবাড়ি ও দোকান থেকেই তা ফেলা হচ্ছে। তারা বলেন, নিজস্ব উদ্যোগে কয়েকবার ময়লা পরিষ্কার করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত ও মৌখিকভাবে একাধিকবার জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে এবং এটি অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের পাশে ময়লা ফেলা বন্ধে কঠোর নজরদারি রাখা হবে এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দ্রুত ময়লার স্তূপ অপসারণ করে হাসপাতাল এলাকার স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন সচেতন মহলের লোকজন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...