প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 May 2026, 8:19 AM
মুরাদনগরে কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়| বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়| উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. সাকিব হাছান খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল আলম তালুকদার, শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন খান, মুরাদনগর থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মুহিউদ্দিন, মোঃ নুরুল ইসলাম মাস্টার, কবিপত্নী নার্গিসের ভাইপো বাবলু আলী খান, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আনিসুর রহমান প্রমূখ| সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল খন্দকার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ| জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে মুরাদনগর উপজেলা প্রশাসন বিভিন্ন ক র্মসূচি গ্রহণ করেছে| এরমধ্যে রয়েছে কবিতা আবৃত্তি, কবির মুরাদনগরের দৌলতপুরে অবস্থান সম্পর্কে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা| জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের একদিন ২৫মে কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে অনুষ্ঠিত হবে| উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...