...
শিরোনাম
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ⁜ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২ ⁜ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি ⁜ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি ⁜ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন ⁜ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত ⁜ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার ⁜ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি! ⁜ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক ⁜ নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ⁜ কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য ⁜ দুর্ভোগের বাসে এবার স্বস্তির যাত্রা শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক ⁜ মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের ⁜ শেখ হাসিনার সাথে চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকার জুম মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত ⁜ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল ⁜ ট্রেনে রাশিয়া থেকে ভারত, উচ্চাভিলাষী রেল রুটের প্রস্তাব মস্কোর ⁜ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা ⁜ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 May 2026, 8:24 AM

...
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অধরাই রইল ফারিহার News Image
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহা (২৩)-এর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার কাশেম গার্ডেনের একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
পুলিশ তার মরদেহ উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

জানা যায়, প্রায় আট মাস আগে কুমিল্লার মেঘনা উপজেলার আবদুর রহিমের ছেলে মাহেদী হাসান হৃদয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নাঙ্গলকোট উপজেলার কাদলা গ্রামের স্কুল শিক্ষক মো. হানিফ মিয়ার বড় মেয়ে ফারিহার। বিয়ের পর হৃদয় স্কলারশিপ নিয়ে চীন গেলেও সফল না হয়ে দেশে ফিরে আসেন। এরপর থেকেই বেকারত্ব ও সংসারের খরচ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।
গত সোমবার ফারিহা বাবার বাড়ি থেকে কুমিল্লায় স্বামীর বাসায় আসেন। এর একদিন পরই তার মৃত্যুর খবর পাওয়া যায়।

নিহতের বাবা, নাঙ্গলকোটের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ মিয়া বলেন, “আমার মেয়েকে প্রায়ই মারধর ও নির্যাতন করত হৃদয়। সে আমার মেয়েকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। ফারিহার খুব ইচ্ছে ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু পাষণ্ড স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে তার সেই স্বপ্ন চিরতরে শেষ হয়ে গেল।”
তিনি আরও অভিযোগ করেন, ফারিহাকে হত্যার পর ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
সিসিএন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ সূত্রে জানা গেছে, ফারিহা বর্তমানে ৬ষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন। তিনি অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্রী ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের বলেন, “ফারিহা আমাদের অন্যতম মেধাবী ছাত্রী ছিল। তার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা এ ঘটনার সঠিক তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মা...

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক...

মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২

ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...

সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি

বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...

সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত

সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম
➤ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
➤ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
➤ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
➤ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
➤ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
➤ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
➤ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি!
➤ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
➤ নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
➤ কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য
➤ দুর্ভোগের বাসে এবার স্বস্তির যাত্রা শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক
➤ মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের
➤ শেখ হাসিনার সাথে চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকার জুম মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত
➤ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল
➤ ট্রেনে রাশিয়া থেকে ভারত, উচ্চাভিলাষী রেল রুটের প্রস্তাব মস্কোর
➤ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
➤ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir