প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 7 May 2026, 8:53 PM
ছেলের কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা
ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি| ¯^ামীর সঙ্গে বিচ্ছেদ ও সন্তানদের থেকে দূরে থাকার কষ্টে এবার আবেগঘন এক পোস্ট করেছেন তিনি| প্রয়াত ছেলে শামশেরের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী| ইনস্টাগ্রামে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, ছেলের কবরের পাশে দাঁড়িয়ে গভীর আবেগে ভেঙে পড়েছেন সেলিনা| পোস্টে তিনি জানান, তার জীবনে বর্তমানে খুব কঠিন সময় চলছে| অভিনেত্রীর দাবি, ¯^ামী পিটার হাগের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলমান| এ সময় তিনি নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন| এমনকি সন্তানদের সঙ্গে যোগাযোগ করতেও বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি| সেলিনা আরও জানান, ¯^ামীর কর্মজীবনের জন্য নিজের অনেক কিছু ত্যাগ করেছিলেন তিনি| কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী| একজন মা হিসেবে সন্তানদের থেকে দূরে থাকা তার জন্য অত্যন্ত কষ্টের বলেও উল্লেখ করেন তিনি| তবে এত প্রতিকূলতার মধ্যেও হাল ছাড়তে নারাজ এই অভিনেত্রী| নিজের অধিকার আদায়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি| উল্লেখ্য, ২০১১ সালে অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি| তাদের তিন সন্তান রয়েছে| গত বছর ¯^ামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন এই অভিনেত্রী|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...