প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 8 May 2026, 9:42 PM
মুক্তি পেল সিনেমা, কিন্তু প্রচারণায় নেই নায়ক-নায়িকা কেউই!
অপেক্ষার প্রহর শেষে মুক্তি পেল সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’| কিন্তু সিনেমাটির মুক্তি নিয়ে ক্ষুব্ধ নায়ক, নায়িকা নিখোঁজ, আর পুরো প্রচারই চলছে তারকাহীনভাবে! গতকাল শুক্রবার দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাখাল সবুজ পরিচালিত ‘সর্দারবাড়ি’ সিনেমা| এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী| তবে মুক্তির আগে কিংবা পরে কোথাও দেখা যায়নি এই জুটিকে| নেই কোনো প্রচারে, নেই একসঙ্গে উপস্থিতিও| খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটির পুরো পারিশ্রমিক এখনো বুঝে পাননি অভিনেতা রোশান| এ কারণেই প্রচার থেকে নিজেকে দূরে রেখেছেন| শুধু তাই নয়, সিনেমা মুক্তির পরিকল্পনা নিয়েও তার সঙ্গে কোনো আলোচনা করেননি নির্মাতারা| এ প্রসঙ্গে রোশান বলেন, ‘এখনো আমার পুরো পারিশ্রমিক পাইনি| সিনেমা মুক্তি নিয়েও আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি| তাই প্রচারে অংশ নিইনি|’ তবে সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন এই অভিনেতা| অন্যদিকে, শবনম বুবলীকে ঘিরে রহস্য যেন আরো ঘনীভূত হচ্ছে| দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রাঙ্গনের অনেকের সঙ্গে যোগাযোগ নেই এই নায়িকার| গত মার্চের পর থেকে কার্যত আড়ালেই রয়েছেন তিনি| শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বুবলী| আর সে কারণেই নিজেকে সব ধরনের কাজ ও জনসমাগম থেকে দূরে রেখেছেন| যদিও এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি| লোকজ ঐতিহ্যবাহী লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমায় উঠে এসেছে বাংলার লাঠিয়ালদের সংগ্রামী জীবন| রোশান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন-শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা, ব্যঞ্জন জামান| কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান| জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পায় সিনেমাটি| পরে প্রিভিউ কমিটির পরামর্শে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সর্দারবাড়ির খেলা’| শেষ পর্যন্ত এই নামেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এটি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...