প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 8 May 2026, 9:48 PM
সংঘাতের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
এফএনএস বিদেশ :
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে| হরমুজ প্রণালিতে দুই দেশের নৌবাহিনীর পাল্টাপাল্টি গোলার খবরেহ গতকাল শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশের বেশি বেড়েছে| খবর রয়টার্সের| বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আজ গ্রিনিচ মান সময় ০৩৯৬টায় আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ২০ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১০১ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে| অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৫ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৬৬ ডলারে লেনদেন হচ্ছে| দিনের শুরুতে তেলের দাম ৩ শতাংশের বেশি বাড়লেও পরবর্তীতে তা কিছুটা স্থিতিশীল হয়| তবে সংঘাতের আশঙ্কায় এই সপ্তাহে উভয় চুক্তির দামই সামগ্রিকভাবে প্রায় ৬ শতাংশ হ্রাসের পথে রয়েছে| এবারের দাম বৃদ্ধির প্রধান কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘর্ষ| ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের তেলবাহী ট্যাংকার ও বেসামরিক এলাকায় হামলা চালিয়ে মাসব্যাপী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে| অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের উসকানিমূলক হামলার জবাবে তারা এই ব্যবস্থা নিয়েছে| তবে সবকিছুর মাঝেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...