...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 8 May 2026, 9:51 PM

...
ইউরোপের কৃষি ভর্তুকি যাচ্ছে আমিরাত রাজপরিবারের পকেটে News Image

এফএনএস বিদেশ :

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃষি ভর্তুকির বিপুল অর্থ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ক্ষমতাসীন রাজপরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে বলে এক যৌথ অনুসন্ধানে উঠে এসেছে| ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ ও ‘ডিসমগ’ুএর অনুসন্ধানে দেখা যায়, ইউরোপের কৃষিখাতের জন্য বরাদ্দ কোটি কোটি ইউরোর ভর্তুকি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই ধনী রাজপরিবারের ব্যবসায়িক ¯^ার্থকে শক্তিশালী করছে| গত বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত ছয় বছরে রোমানিয়া, ইতালি ও স্পেনে থাকা খামারগুলোর জন্য আল-নাহিয়ান পরিবার ৭ কোটি ১০ লাখ ইউরোর বেশি কৃষি ভর্তুকি পেয়েছে| এই পরিবারটি বর্তমানে বিশ্বের অন্যতম ধনী রাজপরিবার হিসেবে পরিচিত| তাদের সম্পদের বড় অংশই এসেছে তেল ব্যবসা থেকে| ইইউর সাধারণ কৃষিনীতি বা ‘ক্যাপ’ কর্মসূচির আওতায় প্রতিবছর প্রায় ৫ হাজার ৪০০ কোটি ইউরো ভর্তুকি দেওয়া হয়| এই অর্থ মূলত কৃষক ও গ্রামীণ অর্থনীতিকে সহায়তার জন্য বরাদ্দ হলেও অনুসন্ধানে দেখা গেছে, এর বড় অংশ চলে যাচ্ছে বিদেশি বিনিয়োগকারী ও রাষ্ট্র-সমর্থিত বড় করপোরেট গোষ্ঠীর কাছে| ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন ভর্তুকিপ্রাপ্ত প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, অন্তত ১১০টি ভর্তুকি গেছে আমিরাতের রাজপরিবার ও তাদের নিয়ন্ত্রিত বিনিয়োগ সংস্থা ‘এডিকিউ’-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে| সবচেয়ে বড় অঙ্কের ভর্তুকি পেয়েছে রোমানিয়ার কৃষি প্রতিষ্ঠান অ্যাগ্রিকোস্ট| প্রায় ৫৭ হাজার হেক্টর আয়তনের এই খামারটি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় একক খামার হিসেবে পরিচিত| শুধু ২০২৪ সালেই প্রতিষ্ঠানটি ১ কোটি ৫ লাখ ইউরো ভর্তুকি পেয়েছে, যা ইউরোপের সাধারণ খামারের তুলনায় প্রায় ১ হাজার ৬০০ গুণ বেশি| অনুসন্ধানে আরও বলা হয়, আমিরাতের মালিকানাধীন এসব খামারে মূলত পশুখাদ্য হিসেবে ব্যবহৃত আলফালফাসহ বিভিন্ন ফসল উৎপাদন করা হয়| উৎপাদিত ফসলের বড় অংশই পরে মধ্যপ্রাচ্যে রপ্তানি করা হয়| বিশেষ করে আমিরাতের দুগ্ধশিল্পে এসব পশুখাদ্যের চাহিদা রয়েছে| অধিকারকর্মীরা বলছেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও আমিরাতের শাসকগোষ্ঠী ইউরোপীয় ভর্তুকির সুবিধা পাচ্ছে, যা উদ্বেগজনক| যদিও এসব অভিযোগ বরাবরই অ¯^ীকার করে আসছে ইউএই| ইউরোপীয় এনভায়রনমেন্ট ব্যুরোর পরিচালক ফস্টিন বাস-ডিফোসেজ বলেন, বর্তমান ভর্তুকি কাঠামো প্রকৃত কৃষকদের বদলে বড় ভূ¯^ামী ও ধনী গোষ্ঠীর সম্পদ বাড়াচ্ছে| তিনি বলেন, এই অর্থ এখন এমন শাসনব্যবস্থার হাতেও যাচ্ছে, যাদের বিরুদ্ধে কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ রয়েছে| অন্যদিকে ইউরোপীয় পার্লামেন্টের গ্রিন পার্টির সদস্য থমাস ওয়েইৎস এই ঘটনাকে ‘প্রকাশ্য কেলেঙ্কারি’ হিসেবে উল্লেখ করেছেন| তিনি বলেন, ইউরোপের অধিকাংশ প্রকৃত কৃষক যেখানে খুব সামান্য ভর্তুকি পান, সেখানে বিপুল অঙ্কের অর্থ ধনী তেলনির্ভর রাজপরিবারের কাছে চলে যাচ্ছে| বিশ্লেষকদের মতে, গত এক দশকে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপজুড়ে কৃষিজমি ও কৃষিভিত্তিক প্রতিষ্ঠান অধিগ্রহণে ব্যাপক বিনিয়োগ করেছে আমিরাত| দেশটিতে অতিরিক্ত তাপমাত্রা ও পানিসংকটের কারণে স্থানীয়ভাবে কৃষি উৎপাদন সীমিত হওয়ায় তাদের প্রায় ৯০ শতাংশ খাদ্য আমদানিনির্ভর| সূত্র: দ্য গার্ডিয়ান




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir