প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 8 May 2026, 9:57 PM
কে হচ্ছেন হামজাদের কোচ? যা জানালেন সভাপতি তাবিথ আউয়াল
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ কে হচ্ছেন? এই প্রশ্ন এখন দেশের ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দুতে| অবশেষে এই ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল| গতকাল শুক্রবার বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে তিনি জানান, আগামী ১৫ মে’র মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চায় ফেডারেশন| তাবিথ আউয়াল জানান, কোচ নিয়োগের প্রক্রিয়াটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে| তিনি বলেন, ‘জাতীয় দল কমিটি বর্তমানে সাক্ষাৎকার গ্রহণ করছে| পাঁচজন কোচের সাক্ষাৎকার ইতোমধ্যে নেওয়া হয়েছে| আশা করছি, আগামী রোববারের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব এবং ১৫ মের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি ¯^াক্ষর হবে|’ বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়ার জন্য ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল আগ্রহ প্রকাশ করেছেন| কিন্তু সামাজিক মাধ্যমে খবর, বাফুফের সিদ্ধান্ত বিল¤^ হওয়ায় মিকেল নাকি অনাগ্রহ প্রকাশ করেছেন| এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই শোনা যেতে পারে| আমি অনুরোধ করব ফেডারেশনের আনুষ্ঠানিক বক্তব্যের ওপর নির্ভর করতে| আমরা যাদের সাক্ষাৎকার নিয়েছি, তারা সবাই অত্যন্ত আগ্রহী এবং রোববারে আমাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন|’ হাই-প্রোফাইল কোচ নিয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বাফুফের আর্থিক সীমাবদ্ধতা| তবে তাবিথ আউয়াল বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন| তার মতে, ‘বাজেট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই শেষ কথা নয়| যোগ্য কোচের জন্য যদি বাজেটের বাইরে যেতে হয়, তবে আমরা স্পন্সর, সরকার এমনকি সংশ্লিষ্ট দেশের দাতা সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ করব| যেভাবেই হোক, আমরা আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করব|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...