...
শিরোনাম
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ⁜ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার ⁜ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন ⁜ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক ⁜ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর.... ⁜ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ ⁜ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন ⁜ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান ⁜ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার ⁜ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন ⁜ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড ⁜ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 9 May 2026, 8:07 PM

...
বিশ^কাপের চূড়ান্ত স্কোয়াড জানা যাবে কবে, কীভাবে হবে দল ঘোষণা News Image

এফএনএস স্পোর্টস:

২০২৬ ফুটবল বিশ^কাপ ঘিরে উত্তেজনা বাড়ছে দিন দিন| লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে কিংবা মোহাম্মদ সালাহদের বিশ^কাপে দেখা যাবে বলেই ধরে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা| তবে নেইমার, এস্তেভাও বা ক্রিশ্চিয়ান রোমেরোর মতো কয়েকজন তারকা শেষ পর্যন্ত জায়গা পাবেন কি না, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা| এর মধ্যেই বিশ^কাপের ৪৮টি দলের স্কোয়াড ঘোষণার পূর্ণ সূচি জানিয়েছে ফিফা| আল জাজিরা জানায়, আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে সব দলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হবে|

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ^কাপ| প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে| তার আগে মে মাসজুড়ে চলবে স্কোয়াড জমা দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া|

ফিফার নিয়ম অনুযায়ী, ১১ মের মধ্যে অংশগ্রহণকারী দেশগুলোকে প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে| এই তালিকায় সর্বনিম্ন ৩৫ জন এবং সর্বোচ্চ ৫৫ জন ফুটবলার রাখা যাবে| বাধ্যতামূলকভাবে থাকতে হবে চারজন গোলরক্ষকও| এই প্রাথমিক তালিকাই মূলত বিশ^কাপের জন্য অনুমোদিত খেলোয়াড়দের পুল হিসেবে কাজ করবে|

ফিফা জানিয়েছে, চোট বা গুরুতর অসুস্থতার কারণে শেষ মুহূর্তে কাউকে বদলাতে হলে সেই খেলোয়াড়ের নাম অবশ্যই প্রাথমিক তালিকায় থাকতে হবে| অর্থাৎ প্রাথমিক স্কোয়াডের বাইরে থাকা কেউ বিশ^কাপে সুযোগ পাবেন না| তবে এই তালিকা প্রকাশ বাধ্যতামূলক নয়| কোনো দেশ চাইলে নিজেদের উদ্যোগে তা প্রকাশ করতে পারবে|

পর ২৫ মে থেকে ১ জুনের মধ্যে ফিফার কাছে জমা দিতে হবে চূড়ান্ত স্কোয়াড| সেখানে সর্বনিম্ন ২৩ জন এবং সর্বোচ্চ ২৬ জন ফুটবলার রাখা যাবে| চূড়ান্ত দলে অন্তত তিনজন গোলরক্ষক থাকা বাধ্যতামূলক|

ফিফা আরও জানিয়েছে, কোনো দলের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত গুরুতর চোট বা অসুস্থতার কারণে পরিবর্তনের সুযোগ থাকবে| তবে সেই বিকল্প খেলোয়াড়ও প্রাথমিক তালিকায় থাকতে হবে|

এদিকে বিভিন্ন দেশ নিজেদের স্কোয়াড ঘোষণার সম্ভাব্য তারিখও ঠিক করতে শুরু করেছে| ব্রাজিলের বিশ^কাপ দল ঘোষণার সম্ভাব্য তারিখ ১৮ মে| পরদিন দল ঘোষণা করতে পারে পর্তুগাল| ২১ মে জার্মানির এবং ২২ মে ইংল্যান্ডের স্কোয়াড প্রকাশ হওয়ার কথা রয়েছে|

স্পেন অবশ্য কিছুটা অপেক্ষা করতে পারে| দেশটির সংবাদমাধ্যমগুলোর খবর, লামিনে ইয়ামালের চোট পরিস্থিতি বিবেচনায় কোচ লুইস দে লা ফুয়েন্তে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন| অন্যদিকে ফ্রান্সের প্রাথমিক দল ১৩ মে ঘোষণার সম্ভাবনা রয়েছে| তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো দল ঘোষণার সম্ভাব্য দিন জানায়নি|


বিশ^কাপের আগে দল ঘোষণা ঘিরে এবার বাড়তি আগ্রহের বড় কারণ কয়েকজন তারকা ফুটবলারের ফিটনেস| বিশেষ করে নেইমারের ভবিষ্যৎ নিয়ে ব্রাজিলে আলোচনা তুঙ্গে| ২০২৩ সালের চোটের পর জাতীয় দলে আর ফেরা হয়নি তার| একইভাবে বিভিন্ন দেশের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস পরিস্থিতিও নজরে রাখছে ফুটবল বিশ^|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...

চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...

শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...

কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...

নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।        ব্রাহ্মণবাড়িয়ার কসবা...

অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...

এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...

মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
➤ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
➤ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
➤ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
➤ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
➤ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
➤ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
➤ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
➤ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
➤ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
➤ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
➤ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir