...
শিরোনাম
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট ⁜ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ ⁜ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও ⁜ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 May 2026, 12:13 AM

...
মানবতার ছোঁয়ায় বুড়িচংয়ের শিকারপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৪ শতাধিক অসহায় মানুষ News Image

মো. জাকির হোসেন

মানুষ মানুষের জন্য—এই চিরন্তন সত্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ| অসহায়, গরিব, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে|

শনিবার (৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিকারপুর গ্রামের শিক্ষানুরাগী মরহুম জুনাব আলী সাহেব বাড়ির গোলাম সারওয়ার হাফেজিয়া এতিমখানা প্রাঙ্গণে এ মহতী আয়োজন অনুষ্ঠিত হয়| চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুদের দীর্ঘ সারি দেখা যায়| বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ঔষধ পেয়ে ¯^স্তি ফিরে আসে বহু অসহায় পরিবারের মুখে|

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঔষধ প্রশাসনের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান| তিনি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতার সবচেয়ে বড় পরিচয়| এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেয়|”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজের পরিচালক ডা. কামরুন নাহার হারুন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান, মীম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খায়রুননাহার মুক্ত এবং জিয়া উদ্দিন সুমন| তারা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান| অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা ফাইন টাওয়ারের ভাইস চেয়ারম্যান মো. গোলাম সারওয়ার| সহযোগী তত্ত্বাবধানে ছিলেন আনাস মো. আরিফ| চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফয়সাল ওয়াহিদ, ডা. মো. আপন ইসলাম, ডা. ফাতেমা কাসপি তাহাসহ একদল অভিজ্ঞ চিকিৎসক| এ সময় মীম হাসপাতালের ম্যানেজার মো. মহি উদ্দিন ভূঁইয়া চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন|

গ্রামের একাধিক উপকারভোগী জানান, চিকিৎসা ও ঔষধের ব্যয় বহন করা অনেকের পক্ষেই সম্ভব হয় না| এমন উদ্যোগ তাদের জন্য যেন আশীর্বাদ হয়ে এসেছে| মানবিক এই আয়োজন শুধু চিকিৎসাসেবা নয়, অসহায় মানুষের মনে নতুন আশার আলোও জ্বালিয়েছে|




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...

এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...

বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...

এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...

অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...

এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...

ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস

এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...

বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা

এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
➤ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট
➤ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ
➤ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir