প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 10 May 2026, 11:19 PM
দুই সন্তানকে নিয়ে মা দিবস উদযাপন করলেন পরীমণি
গতকাল ছিলো বিশ^ মা দিবস| সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল| প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ^জুড়ে এই দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়| মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এদিন নানাভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করেন| ঢালিউডের চিত্রনায়িকা পরীমণিও এই বিশেষ দিনে দুই সন্তানকে নিয়ে মাতৃত্বের এক স্নিগ্ধ মুহূর্ত ভাগ করে নিয়েছেন| পর্দায় নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে পরীমণি একজন মা| নানা কাজের চাপের মাঝেও তার কাছে এখন সবার আগে অগ্রাধিকার পায় তার দুই সন্তান| নিজের ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়ে এখন তার রঙিন সংসার| সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই নায়িকা প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন| এরই ধারাবাহিকতায় বিশ^ মা দিবসে দুই সন্তানকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি| ফেসবুকে শেয়ার করা ওই ছবিতে দেখা যায়, বিছানায় দুই সন্তানকে দুই পাশে নিয়ে পরম মমতায় শুয়ে আছেন পরীমণি| ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল প্রিয় মা দিবস’| পরীমণির এই পোস্টটির মন্তব্য ঘরে দেখা গেছে ভক্তদের প্রশংসার জোয়ার| বিশেষ করে নেটিজেনদের অনেকেই তাকে একজন দায়িত্বশীল মা হিসেবে অভিহিত করে ভালোবাসা জানিয়েছেন| কেউ লিখেছেন, একজন মা হিসেবে আপনার এই ত্যাগ ও ভালোবাসা সত্যিই অতুলনীয়| উল্লেখ্য, অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে একাই সময় কাটছে পরীর| জীবনের এই কঠিন সময়ে কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই গুরুদায়িত্ব তিনি বেশ আনন্দ ও গর্বের সঙ্গেই উপভোগ করছেন নায়িকা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...