প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 10 May 2026, 11:31 PM
এবার হলিউডে অভিষেক হতে যাচ্ছে দিশা পাটানির
আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি| প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর এবার হলিউডের একটি বড় প্রজেক্টে নাম লেখালেন এই অভিনেত্রী| অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’র প্রথম কিস্তি ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর মাধ্যমে হলিউডে অভিষেক হতে যাচ্ছে তার| এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে| ভারতীয় গণমাধ্যমের খবর, এই আন্তর্জাতিক প্রজেক্টের বড় চরিত্র ‘জেসিকা’র ভূমিকায় অভিনয় করবেন এই অভিনেত্রী| বলিউডে প্রায় এক দশক ধরে কাজ করার পর এটি দিশার ক্যারিয়ারের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে| হলিউডে কাজের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে দিশা জানান, একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছেন তিনি| অভিজ্ঞ আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কাজ করাটা শিক্ষণীয় বলে অভিহিত করেছেন| হলিউডে কাজ করা প্রসঙ্গে দিশা পাটানি বলেন, গল্প বলার কোনো বিশেষ ভাষা বা দেশের সীমারেখা নেই| পর্দায় কাজের সততা থাকলে তা সব জায়গায় গ্রহণযোগ্যতা পায়| অ্যাকশন ঘরানার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, নিজ দেশে কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা তার জন্য অনেক বড় অনুপ্রেরণার| ভৌগোলিক সীমা অতিক্রম করে এই সিনেমাটি সর্বস্তরের দর্শককে আনন্দ দেবে বলে আশা করছেন তিনি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...