...
শিরোনাম
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜ ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ ⁜ অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান ⁜ ১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ⁜ হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট ⁜ ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক ⁜ পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন ⁜ কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ ⁜ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময় ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার ⁜ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ⁜ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা ⁜ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয় ⁜ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি ⁜ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১ ⁜ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ⁜ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময় ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 May 2026, 12:22 AM

...
গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ News Image
ফয়সল আহমেদ খান 
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা-এর সোনারামপুর ইউনিয়নের সোনারামপুর বাজারে অবস্থিত  গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে  ব্যাংক এশিয়ার  এজেন্ট ব্যাংকিং এর ম্যানেজার জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।গ্রাহকেরা রয়েছে চরম আতংকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সোনারামপুর বাজারে  ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতেন জাহাঙ্গীর হোসেন। এলাকার সাধারণ মানুষ তার প্রতিষ্ঠানে টাকা জমা রাখতেন এবং বিভিন্ন ব্যাংকিং লেনদেন করতেন।

 সম্প্রতি গত এক সপ্তাহ যাবত তিনি প্রতিষ্ঠান থেকে আত্মগোপনে চলে গেলে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।আজ রবিবার এই নিয়ে হৈচৈ শুরু হয়। 

ব্যাংকের গ্রাহক ও ভুক্তভোগীদের অভিযোগ, অনেকেই তাদের সঞ্চয়, ব্যবসার মূলধন ও প্রবাস থেকে পাঠানো টাকা ওই এজেন্টের কাছে জমা রেখেছিলেন। বর্তমানে জাহাঙ্গীর হোসেনের কোনো খোঁজ না পাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। কয়েকজন গ্রাহক জানান, তারা ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে ঘটনার পর থেকেই সোনারামপুর বাজার এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তকে আইনের আওতায় এনে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।

এই ব্যাপারে ভুক্তভোগী রাশিয়া খাতুন বলেন, আমার ছেলে মালয়েশিয়া প্রবাসী। সে প্রতি মাসে টাকা পাঠায় এই এজেন্ট ব্যাংকে। আমি প্রায় টাকা তুলতে আসি এখানে। অনেক সময় ৫০ হাজার টাকা তুলতাম কিন্তু জাহাঙ্গীর হোসেন ১ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নিয়ে যাইতো আমার ফিঙ্গার দিয়ে। আমি সেটা বুঝতে পারি নাই। কারণ আমি চোখে কম দেখি এবং মোবাইলে এসএমএস দেখি না।

আরেক ভুক্তভোগী অহাব বলেন, আমার ছেলে প্রবাস থেকে মাসে মাসে টাকা দিত। আমি কিছু কিছু টাকা নিয়ে খরচ করেছি। বাকি  ৬ লক্ষ টাকা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকে ছিল। জাহাঙ্গীর হোসেন আমার সে টাকা নিয়ে কোথায় পালিয়ে গেল আমি জানি না। আমি এক্কেবারে নিজস্ব হয়ে গেলাম।
আরেক ভুক্তভোগী শামসুল হক বলেন, ১ লক্ষ টাকা হিসেবে নেই।
আজ সকাল থেকে ব্যাংক এশিয়ার সোনারামপুর এজেন্ট শাখায় গ্রাহকদের ভীড় ছিলো চোখে পড়ার মতো।সবার ধারনা, সবার হিসেব যোগ করলে কোটি কোটি টাকা উধাও হতে পারে। 

 এ বিষয়ে জাহাঙ্গীর হোসেনের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। 


অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকে দায়িত্বরত অন্য এ কর্মকর্তা মোহাম্মদ হাসানের ভাষ্য, "উর্দ্ধতন কর্তৃপক্ষ এটি অবগত আছেন এবং আমি গ্রাহকের অভিযোগ নিচ্ছি। আমি কার কতো কতো টাকা লোপাট হয়েছে তা খতিয়ে দেখছি।
সকল অভিযোগ আমি আমাদের হেড অফিসে পাঠাবো। আশা করি একটা ভালো সমাধান হবে।"

এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মো তারিকুল ইসলামের সাথে মুঠোফোনে  কথা বললে জানান,আমি ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কাজে আছি।তারপরও আমি বিষয়টি খোঁজ নিচ্ছি। 


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

নিজের স্বপ্নের স্টুডিওতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েও দমে যাননি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েট...

ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ

ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলা থেকে তাকে বিরত থাকতে দলের পক্ষ থেকে কখনো পরামর্শ দেওয়া হয়নি বলে...

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভি...

১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট

আগামী শনিবার থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টো...

হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট

প্রথমে হাসান মাহমুদ, এরপর তার পথ ধরে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়ে পেস আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ...

ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক

ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল আয়ারল্যান্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
➤ ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
➤ অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
➤ ১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
➤ হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
➤ ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
➤ পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন
➤ কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
➤ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
➤ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
➤ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
➤ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
➤ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়
➤ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি
➤ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১
➤ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
➤ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময়
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir