...
শিরোনাম
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি ⁜ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক ⁜ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান ⁜ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি ⁜ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা ⁜ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ ⁜ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ⁜ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট ⁜ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা ⁜ লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান ⁜ দাউদকান্দিতে সাত আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় সারের দাম নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন ও কৃষি বিভাগ, বিক্রেতাদের সতর্ক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 May 2026, 8:26 AM

...
কুবিতে আইকিউএসির ওরিয়েন্টেশন News Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী ওরিয়েন্টেশন, একাডেমিক গাইডলাইন, কাউন্সিলিং ও মোটিভেশনভিত্তিক ১০ দিনব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিনে একাউন্টিং অ্যান্ড ইনফমেশন সিস্টেমস্ এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে ষষ্ঠ দিনের কর্মসূচির উদ্বোধন হয়।

আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্যাহ, এআইএস বিভাগের প্রধান অধ্যাপত ড. মোঃ নজরুল ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ এমদাদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকির ছায়াদউল্লাহ খান, এআইএস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

 

অনুষ্ঠান মোট পাঁচটি সেশনে অনুষ্ঠিত হয়। সেগুলো ছিল -কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও ওবিই সম্মত একাডেমিক প্রোগ্রামের কাঠামো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ব, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং এআই যুগের উপযোগী কর্মসংস্থানযোগ্য ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য ও দিকনির্দেশনা।

 

প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, “তোমরা অনেক প্রতিযোগিতা করে এই বিশ্ববিদ্যালয়ে আসন দখল করেছো। তোমরা সেরাদের সেরা। তোমাদের এই সেরা হওয়াটা ধরে রাখতে হবে। তোমাদেরকে অভিনন্দন জানাই।

 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের হাতে যেমন স্বাধীনতা আসে, তেমনি দায়িত্ববোধও তৈরি হয়। এই স্বাধীনতার সঠিক ব্যবহারই একজন শিক্ষার্থীকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমেই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থায় জীবনবোধ ও মূল্যবোধকে অধিক গুরুত্ব দেওয়া হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদেরকে দক্ষ, সুশৃঙ্খল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে।”

 

বিশেষ অতিথি মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন, "আজকের এই পৃথিবীটা হলো দক্ষতা, প্রযুক্তি এবং বাস্তব সমস্যা সমাধানের পৃথিবী। একাউন্টিং এবং ফিন্যান্স বিভাগ এমন একটা ক্ষেত্র যেখানে শিক্ষার্থীরা শুধু একজন হিসাব রক্ষকই নন বরং উদ্যোক্তা এবং অর্থনৈতিক নেতৃত্ব হয়ে উঠতে পারে। তোমরা বিশ্ববিদ্যালয় জীবনে তিনটি কাজের প্রতি বেশি ফোকাস করবে। তা হলো, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, প্রযুক্তিগত দক্ষতা এবং নৈতিকতা ও সততা। ডিগ্রি একজনকে চাকরি দিতে পারে, কিন্তু দক্ষতা, সততা ও মানবিকতা একজন মানুষকে প্রকৃত সম্মান এনে দেয়। আমি আশাবাদী, শিক্ষার্থীদের হাত ধরে গড়ে উঠবে স্বচ্ছ ব্যবসায়, শক্তিশালী অর্থনীতি ও দুর্নীতিমুক্ত সমাজ।"

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, "আপনারা মেধাবীদের থেকে মেধাবী, আপনাদেরকে অভিনন্দন। বিশ্ববিদ্যালয়ের এই নতুন জীবনে আপনারাই এখন নিজেদের অভিভাবক। আপনাদেরকে বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। বন্ধু নির্বাচনে ভুল করলে আপনার জীবন গর্তে পড়ে যাবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন থাকা জরুরি। একই সঙ্গে মাদকের মতো মারাত্মক ব্যাধি থেকে দূরে থাকতে হবে। আপনাদেরকে ভাল মানুষ হতে হবে কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য অনেক গুণ থাকতে হয়, সেটা আপনাকে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশে অর্জন করতে হবে। বাবা-মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন।

 

অনুষ্ঠানের সভাপতি আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “এই প্রোগ্রামটি হলো একাডেমিক ওরিয়েন্টেশন। আমরা চিন্তা ভাবনা করেছি নতুন ছাত্র-ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে, একাডেমিক নিয়মকানুন সম্পর্কে এবং বিশ্ববিদ্যালয় জীবনে তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানানো দরকার। তাই আমাদের এই আয়োজন "

‎

‎তিনি আরো বলেন, "আইকিউএসি'র অন্যতম প্রধান কাজ হলো, শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা। শিক্ষক-শিক্ষার্থীদের সবাইকে ট্রেইনিংয়ের আওতায় নিয়ে আসা। তারই ধারাবাহিকতায় আমরা অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছি। তম্মধ্যে এটি একটি। আমরা আশাবাদী আপনারা এটার দ্বারা উপকৃত হবেন।" উল্লেখ্য, গত ৩ মে থেকে ১০ দিনব্যাপী এই একাডেমিক ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...

ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি

মাসুদ রানা, কুমিল্লা​কুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক

কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...

বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...

কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...

কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...

আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
➤ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
➤ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
➤ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
➤ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
➤ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা
➤ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ
➤ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি
➤ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
➤ লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
➤ দাউদকান্দিতে সাত আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় সারের দাম নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন ও কৃষি বিভাগ, বিক্রেতাদের সতর্ক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir