প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Oct 2026, 12:05 AM
ব্রাহ্মণপাড়ায় সারের দাম নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন ও কৃষি বিভাগ, বিক্রেতাদের সতর্ক
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আমন মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে বিভিন্ন বাজারে তদারকি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার সাহেবাবাদ, ব্রাহ্মণপাড়া সদর বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সারের ডিলার, সাব-ডিলার ও খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অতিরিক্ত দামে সার বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি ও কৃষকদের হয়রানি না করার বিষয়ে তাঁদের সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মতিনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোখলেসুর রহমান ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মান্নান অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মতিন বলেন, আমন মৌসুমে কৃষকদের জন্য সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং ন্যায্যমূল্যে সার বিক্রি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির কোনো সুযোগ নেই। সব ডিলার, সাব-ডিলার ও বিক্রেতাকে নির্ধারিত মূল্যতালিকা অনুসরণ করে সার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকের স্বার্থ রক্ষায় কৃষি বিভাগের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, কৃষকরা যেন সরকার নির্ধারিত মূল্যে সার কিনতে পারেন, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের ভোগান্তিতে ফেললে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...
কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...
আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...