প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 14 May 2026, 10:35 PM
মেসির জোড়া গোলে সিনসিনাতিকে হারালো মায়ামি
ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) ১০০টি দ্রুততম গোল-অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি| এই আর্জেন্টাইন মহাতারকা এবার জোড়া গোলের পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করেছেন| যাতে ভর করে থ্রিলার ম্যাচে এফসি সিনসিনাতিকে ৫-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মায়ামি| যদিও সিনসিনাতি ৬৪ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল| চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার কোনো ম্যাচে তিন গোলে অবদান রাখলেন মেসি| এদিন তিনি অবশ্য হ্যাটট্রিকও পেতে পারতেন| ৮৮ মিনিটে হওয়া ম্যাচের সর্বশেষ গোলে মেসির প্রচেষ্টা বারে লেগে ফেরার পর, সিনসিনাতি গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়| প্রথমে সেটিকে মেসির গোল হিসেবে দেখালেও, পরে এমএলএস কর্তৃপক্ষ আত্মঘাতী গোল হিসেবে গণ্য করা হয়েছে| এখন পর্যন্ত এমএলএসের চলতি মৌসুমে ১২ গোল নিয়ে টপ স্কোরারের তালিকায় তিনি দুইয়ে আছেন| এ ছাড়া পেশাদার ক্যারিয়ারে ৯১০ গোল এবং ৪১১টি অ্যাসিস্ট হয়ে গেল বিশ^কাপজয়ী এই অধিনায়কের| প্রতিপক্ষ সিনসিনাতির মাঠ টিকিউএল স্টেডিয়ামে বড় নিশ্চিতের পথে সবদিক থেকেই আধিপত্য ছিল মায়ামির| প্রায় ৫৪ শতাংশ পজেশনের পাশাপাশি ১৭ শটের মধ্যে ৬টি তারা লক্ষ্যে রাখতে পারে| বিপরীতে ¯^াগতিকদের ১০ শটের তিনটি লক্ষ্যে ছিল| ম্যাচটিতে গোলের সূচনাও করেছেন মেসি| ২৪তম মিনিটে তার গোলে ইন্টার মায়ামি ১-০ ব্যবধানে এগিয়ে যায়| সিনসিনাতির ডিফেন্ডার ম্যাট মিয়াজগা বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে মেসির দিকে ঠেলে দেন, যা এক টোকায় জালে জড়ান মায়ামি অধিনায়ক| ৪১তম মিনিটে কেভিন ডেনকির পেনাল্টিতে সমতায় ফেরে সিনসিনাতি| ৪৯তম মিনিটে পাভেল বুচার গোলে ¯^াগতিকরা ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার ছয় মিনিট পর লুইস সুয়ারেজের পাস থেকে কাটব্যাক শটে গোল করে স্কোরলাইন ২-২ করেন মেসি| ৬৪তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করে সিনসিনাতিকে আবারও ৩-২ ব্যবধানে এগিয়ে দেন এভান্ডার| তবে এরপর ঘুরে দাঁড়িয়ে টানা তিন গোল করে মায়ামি| প্রথমে মাতেও সিলভেট্টির গোলে সমতার পর সেট-পিস থেকে সফরকারীরা এগিয়ে যায়| এ সময় সিনসিনাতির আন্দ্রেই চিরিলা নিজেদের গোলরক্ষক রোমান সেলেন্তানোর সঙ্গে শারীরিক সংঘাত হওয়ার সুযোগে বল পেয়ে ফাঁকা জালে পাঠাতে ভুল করেননি জার্মান বারতেরামে| ৮৯তম মিনিটে মেসির শট পোস্টে লেগে সেলেন্তানোর গায়ে লেগে জালে ঢ়ুকলে প্রথমে সেটিকে মেসির হ্যাটট্রিক গোল হিসেবে ধরা হয়েছিল| তবে ম্যাচ শেষে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে সংশোধন করা হয়| গোলটি মেসির নামে থাকলে সেটি সব প্রতিযোগিতা মিলিয়ে তার ৬১তম হ্যাটট্রিক হতো| মেসি এখন পর্যন্ত নিয়মিত মৌসুমের ৬৫ ম্যাচে ৬১ গোল ও ৪২ অ্যাসিস্ট করেছেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...