প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2025, 6:26 AM
কুবিতে র্যাগিংয়ের ঘটনায় দুই বিভাগের ১২ শিক্ষার্থী বহিষ্কার
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র্যাগিংয়ের ঘটনায় মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ০৭ জন এবং নৃবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের ০৫ জন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া, বহিষ্কৃত ১২ জন আজীবন হলে অবস্থান করতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয়েছে। ১৭ জুলাই (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, '২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছিলাম। তদন্ত কমিটি অভিযোগের বিষয়টির সত্যতা পেয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মার্কেটিং বিভাগের ০৭ জন এবং নৃবিজ্ঞান বিভাগের ০৫ জন সহ মোট ১২ জন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।'
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, 'তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ১২ জন শিক্ষার্থীকে এক সেমিস্টার বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, তারা আজীবন হলে থাকতে পারবেন না এবং অভিযুক্তদের অভিভাবকের মুচলেকা দিয়ে তাদের ক্লাস শুরু করতে হবে।' তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স।'
উল্লেখ্য, গত ০২ জুলাই মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে এবং ০৬ জুলাই নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রক্টরিয়াল বডি বরাবর অভিযোগ দায়ের করেছিল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর...
কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক...
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তা...
ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী...
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের...
সাইফুল ইসলামকুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালকমেহেদি হাসানের (১৮) অর...
বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৫২ হাজা...
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথকতিনটি দুর্...