প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 May 2026, 8:25 AM
নিজ উপজেলার সুখে দুঃখে অংশীদার হওয়ার চেষ্টা করবেন -আবুল কালাম এমপি
আবুল কালাম আজাদ, মনোহরগঞ্জ
কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬মে) কুমিল্লা নগরীর টাউন হল কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -৯(লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো.আবুল কালাম।
এসময় তিনি বলেন -কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির আজকের অনুষ্ঠান দেখে আমি অভিভূত। মনোহরগঞ্জ উপজেলার এতোগুলা মানুষ কুমিল্লায় কর্মরত আছেন এবং বসবাস করেন তা আজ জানতে পারলাম।
তিনি বলেন -কুমিল্লায় আপনারা যারা প্রতিষ্ঠিত, তারা সুযোগ পেলেই মনোহরগঞ্জ ছুটে যাবেন। মনোহরগঞ্জ উপজেলা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। আমরা সকলে মিলে মনোহরগঞ্জ উপজেলাকে এগিয়ে নিতে চাই।
সাংসদ মো.আবুল কালাম আরো বলেন- মনোহরগঞ্জে শুধু বাল্য বিবাহ রোধে আপনারা ভূমিকা রাখবেন। আমি মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স করতে কাজ করে যাচ্ছি। পরে তিনি সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.জসিম উদ্দিন,
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.আবদুল হাকিম,সোনালী ব্যাংক পিএলসি এর উপ ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন প্রমুখ।
কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি একে এম মাসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন সংগঠনের সহ সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন ও সাধারণ সম্পাদক মো.আবদুস সালাম।বক্তব্য রাখেন কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, দৈনিক প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক মো.বোরহান উদ্দিন প্রমুখ।
পরে ২০২৬ ও ২০২৭ইং সনের জন্য নতুন কমিটি গঠন ঘোষণা করা হয়। এতে সাংবাদিক আবুল কালাম আজাদকে সভাপতি,অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনকে সিনিয়র সহ সভাপতি ও জসিম উদ্দিন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক আবদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...