প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 17 May 2026, 9:36 PM
ভিন্ন লুকে সাড়া ফেললেন ফারিণ
টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ যেকোনো পোশাকেই ভক্তদের নজর কাড়েন| তবে সম্প্রতি শাড়ি পরা ভিন্নধর্মী এক লুকে সামাজিক মাধ্যমে দারুণ সাড়া ফেলেছেন তিনি| গাঢ় বেগুনি রঙের শাড়িতে তার সেই আকর্ষণীয় রূপ এখন নেটদুনিয়ায় বেশ আলোচনায়| শাড়িতে খুব বেশি একটা দেখা যায় না ফারিণকে| কিন্তু এবার যেন চমকেই দিলেন| সম্প্রতি ঢাকার একটি শোরুমে ফিতা কাটতে গিয়েছিলেন অভিনেত্রী| সাধারণত এমন ইভেন্টগুলোতে ফারিণকে মডার্ন পোশাকে দেখা গেলেও এবার ভিন্নতা দেখা গেছে তার লুকে| ঐতিহ্যবাহী ও আধুনিকতাকে মেলে ধরতে শাড়িকেই বেছে নেন অভিনেত্রী| সে থেকেই এখন তার ভক্তদের মাঝে এত আলোচনা| শাড়িতে ফারিণের এই অনবদ্য রূপ দেখে যেন চোখ সামলাতে পারেননি অনেকেই| ফারিণের সেই শাড়িতেও ছিল বিশেষত্ব; যেটি ছিল সোনালি জরির পাড়যুক্ত একটি গাঢ় বেগুনি রঙের কাতান শাড়ি| শাড়ির সাথে মিলিয়ে পরা ম্যাচিং ব্লাউজের হাতা ও গলায় থাকা সূক্ষ&ম লেসের কাজ তার পুরো সাজে আনে এক রাজকীয় আভিজাত্য| এছাড়াও খোঁপা করা চুল, হালকা মেকআপ এবং ঠোঁটে গ্লসি লিপস্টিকের সাথে তার মুখের মিষ্টি হাসি ভক্তদের দারুণভাবে মুগ্ধ করেছে| গলায় পরা পাথরের ভারী লকেটযুক্ত জুয়েলারি এবং কানের দুল তার এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে| আর সঙ্গে আত্মবিশ^সী চাহনি তো ছিলোই! ফারিণের এই নতুন লুক প্রকাশ্যে আসতেই ফেসবুকের বিভিন্ন বিনোদনধর্মী পেজ ও গ্রুপে ছবিগুলো শেয়ার করছেন নেটিজেনরা| কমেন্ট সেকশনে উপচে পড়ছে ভক্তদের প্রশংসা| কেউ লিখেছেন, ‘শাড়িতে ফারিণকে অসম্ভব সুন্দর লাগছে’, আবার কারও মন্তব্য, ‘তার সাজপোশাকের এই রুচিবোধ সত্যিই প্রশংসনীয়’| চেনা বৃত্তের বাইরে শাড়ির এই ক্ল্যাসিক লুকে ফারিণ আবারও প্রমাণ করলেন, যেকোনো ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে নিজেকে অনন্য করে তোলা যায়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...