প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2025, 7:08 AM
কুমিল্লায় বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক
দেশের পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী
বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপন করেছে কুমিল্লা জেলা শাখা। গতকাল
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে কেক
কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাজুস কুমিল্লা
শাখার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাজুস কুমিল্লার
সাধারণ সম্পাদক আলহাজ্ব তাজুল ইসলাম, সহসভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, ভিপি মাহবুবুর
রহমান দুলাল, রঞ্জিত বর্ণিক, মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান,
সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহ জালাল মাসুম, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, আপ্যায়ন সম্পাদক
হুমায়ুন কিবর মুন্না, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম লিটন প্রমুখ।
বক্তরা বলেন, বাজুস অত্যান্ত সুনামের
সহিত ৬০টি বছর অতিবাহিত করেছে। সেই সাথে কুমিল্লার স্বর্ণ ব্যবসায়ীরাও সততার সঙ্গের
ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘ বছর ধরে। এই সংগঠনের পক্ষ থেকে আমরা শিক্ষা বৃত্তি
দিচ্ছি, অসুস্থ মানুষদের অনুদান দিয়ে চিকিৎসা ব্যবস্থা করছি। আগামীতে কণ্যালময় কাজ
অব্যাহত রাখতে চাই।
বক্তারা আরও বলেন, কুমিল্লার ব্যবসায়ীরা
চোরাকারবারী না। আমাদের বহু দৃষ্টান্ত রয়েছে। আমরা চুরির মাল ক্রয় করিনা। এ বিষয়ে কুমিল্লা
সকল ব্যবসায়ী একমত রয়েছি। আমাদের এই নীতির কারণে বোনের স্বর্ণ চুরি করে বিক্রি করতে
এসে আমাদের হাতে আটক হয়েছে ভাই। পরবর্তীতে আমরা সেই বোনকে ডেকে তার আমানত ফিরিয়ে দিয়েছি।
গত কয়েকদিন আগেও একটি কিশোর তার মায়ের
৩ ভরি ওজনের স্বর্ণ চুরি করে বিক্রি করতে এসেছে। সন্দেহ জনক হওয়ায় আমাদের ব্যবসায়ীরা
ক্রয় না করে ওই কিশোরের পরিবারকে খবর দিয়েছে। পরবর্তীতে তার মায়ের হাতে সেই স্বর্ণ
তোলে দেওয়া হয়। আগামীতেও আমরা কুমিল্লা জেলায় সততার সঙ্গে জুয়েলারী ব্যবসা পরিচালনা
করতে চাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শক্তিশালী বেলজিয়ামকে আটকে দিলো ইরান
শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ২০২৬ ফুটবল বিশ^কাপের গ্রুপ ‘জি’র টেবিলের শীর্ষে উঠে এস...
এবার উরুগুয়েকেও আটকে দিলো লড়াকু কেপ ভার্দে
শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বিশ^কাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে| কিন্তু...
এক গোল খেয়ে তিন গোল দিয়ে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান
সেই ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল মিশর। বিশ্ব আসরে খেলা প্রথম আরব ও আফ্রিকান দেশ তারাই। কিন্তু...
মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পু...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে ক্লুলেস অটোচালক মাহাবুব আলম...
ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
কুমিল্লা প্রতিনিধিধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী...
তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু্য
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে গোসল করতে নেমে...