প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 May 2026, 12:04 AM
শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের মানববন্ধন
নিজ¯^ প্রতিবেদক
শিশু রামিসা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কুমিল্লা আইডিয়াল কলেজ| বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্সের সামনে কলেজের শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়|
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে “বিচার চাই, বিচার চাই”, “রামিসা হত্যার বিচার চাই”, “ধর্ষণকারীর ফাঁসি চাই”
ইত্যাদি স্লোগান দিতে থাকে| এ সময় তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের
মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান|
মানববন্ধনে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন| তিনি
বলেন, বিচার করার দায়িত্ব সরকারের, আমরা যে ঘটনাটি দেখলাম যে একজন
শিক্ষার্থী রামিসা,তাকে নির্মমভাবে ধর্ষন করার পর হত্যা করা হয়েছে,
আমরা শিক্ষক শিক্ষার্থীরা কুমিল্লা আইডিয়াল কলেজের পরিবার এই
হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, প্রকৃত দোসী এবং
হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দাবি করছি, আগামী দিনে বাংলাদেশে
কোনো শিক্ষার্থী যেনো এইরকম কোন দুর্ঘটনায় সম্মুখীন না হয়|
সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য এই
মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি|
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সুজন কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ
আলমগীর খান বলেন, শিশু রামিসার ওপর যে নৃশংসতা চালানো হয়েছে তা
মানবতাকে কলঙ্কিত করেছে| এমন ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে
আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে
কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়|
সমাজে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে|
এসব অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও সচেতন ও
কঠোর ভূমিকা পালন করতে হবে| একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত
করার দাবি জানান তারা|
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের পদার্থবিজ্ঞান
বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের
সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, প্রভাষক হাসান ভূইয়া, জাবেদ
হোসাইন, মিঠুন মজুমদার, নাঈমা আক্তার, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার,
শারমিন আক্তার, অন্যন্যা ব্যানার্জী, মো: সোহারাব হোসেন, তাহমিনা
আক্তারসহ মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...
আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...
কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...