প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 May 2026, 12:06 AM
ব্রাহ্মণপাড়ায় গ্রামীণ নারীদের উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত মহিলা উন্নয়ন কর্মসূচি (মউ)ভুক্ত সুফলভোগী সদস্যদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। তিনি বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে দক্ষতা অর্জন ছাড়া টিকে থাকা কঠিন, তাই প্রশিক্ষণের মাধ্যমে নারীদের বিভিন্ন আয়ের পথ তৈরি করতে হবে। তিনি আরও বলেন, সরকার নারীদের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে, আর এসব প্রশিক্ষণ সেই উদ্যোগকে তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে সহায়তা করছে।
তিনি অংশগ্রহণকারী নারীদের উদ্দেশে বলেন, এখানে অর্জিত জ্ঞান ও দক্ষতা শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ না রেখে পরিবার ও সমাজের অন্যান্য নারীদের মধ্যেও ছড়িয়ে দিতে হবে। এতে করে সামগ্রিকভাবে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং নারীর ক্ষমতায়ন আরও ত্বরান্বিত হবে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার সুফলভোগী নারীরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন বাস্তবমুখী বিষয়ে দক্ষতা উন্নয়নের দিকনির্দেশনা প্রদান করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...