প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2025, 7:15 AM
বাঞ্ছারামপুরে ২৩ মামলার আসামী কসাই রুবেল আবারো সহযোগী সহ গ্রেফতার
বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার
শীর্ষ সন্ত্রাসী কসাই রুবেলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বাঞ্ছারামপুর
থানা পুলিশ কর্তৃক রুবেল মিয়া ওরফে কসাই রুবেল ও তার সহযোগী সোহেল মিয়াকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার
বিকাল পৌনে ৪টার দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান পরিচালনা করে বাঞ্ছারামপুর পৌরসভার সোনালী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার
করে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ
হাসান জামিল খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি,
মাদক, অস্ত্র আইনসহ ২৩টির অধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
গ্রহণ প্রক্রিয়াধীন।
এছাড়াও তার বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রির
জন্য এলাকাবাসীর তীব্র ক্ষোভ রয়েছে বলে জেনেছি।
খোজ নিয়ে জানা গেছে, গ্রেফতারকৃত রুবেল বহুবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে
ফের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...
আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...
কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...