প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 24 May 2026, 8:36 PM
ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না: রুবিও
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:
ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না বলে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও| নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন| তিনি বলেন, ইরানকে এ বিষয়ে সমঝোতায় আসতে হবে এবং চুক্তির শর্ত মেনে চলতে হবে| একই সঙ্গে হরমুজ প্রণালির সংকট সমাধানেও অগ্রগতির দাবি করেছেন তিনি| সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ভারত সফরে গিয়ে ইরানকে নিয়ে কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কো রুবিও| নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না|’ তিনি জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে| তবে এর জন্য তেহরানকে সমঝোতা মেনে নিতে হবে এবং চুক্তির শর্ত বাস্তবায়ন করতে হবে| মার্কো রুবিও আরও অভিযোগ করেন, ইরান বিশে^ ‘সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক’| সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পৃথিবীর আর কোনও দেশ ইরানের মতো এত বেশি সন্ত্রাসে অর্থায়ন করে না’| রুবিওর দাবি, ইরান নিজেদের জনগণের জীবনমান উন্নয়ন বা অবকাঠামো ˆতরিতে অর্থ ব্যয় না করে হিজবুল্লাহ ও হামাসকে সহায়তা দিচ্ছে| হিজবুল্লাহ ও হামাস ইরানের তথাকথিত ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর অংশ| এটি মূলত মধ্যপ্রাচ্যে ইসরায়েলবিরোধী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক| রুবিও বলেন, ‘বিশে^র সবচেয়ে বড় সন্ত্রাসে অর্থদাতা ইরান| তারা এখন কী করছে দেখুন| তারা বেসামরিক জাহাজ জিম্মি করে রেখেছে| আন্তর্জাতিক জলপথে মাইন পেতে রেখেছে|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কখনো হারেনি আর্জেন্টিনা
বিশ্বকাপের যাত্রাটা গতকাল আটলান্টায় শেষ হতে পারত আর্জেন্টিনার। সেটা হয়নি।লিওনেল মেসি-এনজো ফার্নান্দে...
খেলা নিয়ে সংঘর্ষ: ব্রাজিল সমর্থকের মৃত্যু
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে স...
চৌদ্দগ্রামে ক্ষমতার প্রভাব খাটিয়ে শত বছরের রাস্তা বন্ধ ॥
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের মধ্যম সাঙ্গীশ্বর গ্রামের হাজী আনু মি...
বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার কোয়ালিটি...
আবাসন ও নিরাপত্তা সংকটে কুবিতে কমছে নারী শিক্ষার্থীর অংশগ্রহ...
কুবি প্রতিনিধিবাংলাদেশের উচ্চশিক্ষায় সামগ্রিকভাবে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ বাড়লেও কুমিল্লা বিশ্ববিদ...
পোল্ট্রি খাদ্য-ওষুধের দাম কমানো ও ডিম-মুরগির ন্যায্যমূল্যের...
কাজী খোরশেদ আলমপোল্ট্রি খাদ্য ও ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কমানো এবং ডিম ও মুরগির ন্যায্যমূল্য নি...