প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:15 AM
নাঙ্গলকোটে সাপের কামড়ে সাপুড়ের মর্মান্তিক মৃত্যু
সাইফুল ইসলাম
কুমিল্লার নাঙ্গলকোটে বিষাক্ত সাপের কামড়ে মনা মিয়া ওরফে আবদুল মন্নান নামে এক সাপুড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার মৌকরা ইউনিয়নের মোড়েশ্বর গ্রামে। নিহত সাপুড়ে উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
মোড়েশ্বর গ্রামের জসিম উদ্দিন জানান, রোববার সকালে তার বাড়ীর পাশে বিষাক্ত সাপ ধরতে আসেন সাপুড়ে মনা মিয়া। সাপ ধরার সময় বিষাক্ত সাপটি সাপুড়ে মনা মিয়ার ডান হাতের আঙুলে কামড় দেয়। ওই সময় সাপুড়ে সাপটি বস্তায় বন্দি করেন। এক পর্যায়ে সাপুড়ে মনা মিয়া সাপের বিষ থেকে রক্ষা পেতে নিজের চিকিৎসা দেয়ার জন্য ব্লেড দিয়ে হাত কেটে রক্ত বের করার চেষ্টা করেন। পরে তার অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এন্টিভেনম প্রয়োগ করে। পরে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার সাপুড়ে মনা মিয়ার মৃত্যু হয়।
নিহতের সাপুড়ে মনা মিয়ার ছেলে আনোয়ার হোসেন বলেন, মোড়েশ্বর গ্রাম থেকে ফোন আসে তার আব্বু সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে গেলে মোড়েশ্বর গ্রামের লোকজন তাকে ১ হাজার টাকা ও ওষুধ দিয়ে চলে যায়। তার বাবা সাপুড়ে। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে সাপ ধরে আসছে। সাপটি তাদের হেফাজতে রয়েছে।
সাপুড়ে মনা মিয়ার শ্যালক মো: ফারুক জানান, তার ভগ্নিপতি মনা মিয়া প্রথমে তার ভাইয়ের সাথে সাপ ধরার কৌশল শিখেন। এরপর তার বোনকে বিয়ে করে বাবা জয়নাল আবেদীনের মাধ্যমে সাপ ধরা ও সাপের বিষ নামানো শিখেন। নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। খোঁজ নিচ্ছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এক গোল খেয়ে তিন গোল দিয়ে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান
সেই ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল মিশর। বিশ্ব আসরে খেলা প্রথম আরব ও আফ্রিকান দেশ তারাই। কিন্তু...
মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পু...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে ক্লুলেস অটোচালক মাহাবুব আলম...
ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
কুমিল্লা প্রতিনিধিধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী...
তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু্য
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে গোসল করতে নেমে...
নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নাসরুল্লাহ রুবেলের বিরুদ্ধে ৫০ হাজার...
কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষ...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা পাওয়ার অভিযোগ উ...