প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 24 May 2026, 8:47 PM
শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা
এফএনএস স্পোর্টস:
সুযোগ ছিল ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার| কিন্তু শেষ তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট অর্জন করতে পেরেছে বার্সা| এল ক্ল্যাসিকোয় যে ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছিল, তার পরের ম্যাচেই আলাভেসের কাছে হেরে গিয়েছিল বার্সা| এরপর রিয়াল বেটিসকে হারালেও মৌসুমের একেবারে শেষ ম্যাচে এসে ভ্যালেন্সিয়ার কাছে হারতে হলো ৩-১ গোলের ব্যবধানে| পরাজয় দিয়েই মৌসুমটা শেষ করলো তারা| ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় ¯^াগতিকরা| তবে গুরুত্বপূর্ণ এই জয় পেয়েও ইউরোপিয়ান প্রতিযোগিতার টিকিট নিশ্চিত করতে পারেনি ভ্যালেন্সিয়া| বার্সেলোনার হয়ে নিজের শেষ ম্যাচে গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি| এই জয়ে তিন পয়েন্ট পেলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারেনি ভ্যালেন্সিয়া| কারণ অন্য ম্যাচে গেতাফে ও রায়ো ভায়েকানোর জয় তাদের ইউরোপার ¯^প্ন শেষ করে দেয়| ম্যাচের আগে ক্লাব মালিক পিটার লিমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ভ্যালেন্সিয়া সমর্থকেরা| তবে মাঠে দলের লড়াকু পারফরম্যান্স কিছুটা হলেও তাদের আশাবাদী করেছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...
কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...
আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...