...
শিরোনাম
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি ⁜ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক ⁜ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান ⁜ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি ⁜ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা ⁜ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ ⁜ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ⁜ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট ⁜ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা ⁜ লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান ⁜ দাউদকান্দিতে সাত আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় সারের দাম নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন ও কৃষি বিভাগ, বিক্রেতাদের সতর্ক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 May 2026, 12:28 AM

...
চান্দিনায় স্কুল মাঠ ও সড়ক দখল করে গরুর হাট News Image

সোহেল রানা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনায় সরকারি নিয়মনীতি উপেক্ষা করে স্কুল মাঠ ও সড়ক দখল করে এবারও গরুর হাট বসেছে। উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের মাঠে খুঁটি বসিয়ে গরুর হাট চলছে।

সরেজমিনে উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়, দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয়, ধেরেরা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বছরের ন্যায় এবারও গরুর হাট বসেছে। এছাড়া চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের বড়ইয়াকৃষ্ণপুর বাজার এলাকায় সড়ক দখল করে গরুর হাট বসায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, দোল্লাই নবাবপুর বাজার সংলগ্ন একটি গরু বাজার রয়েছে। ওই বাজারটি বাৎসরিক ইজারা দেয় সরকার। তবে ঈদ মৌসুমে ওই বাজার সংকুলান না হওয়ায় দীর্ঘ কয়েক যুগ যাবৎ দোল্লাই নবাবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় ও দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের বাজার হচ্ছে।

অপরদিকে, ধেরেরা ও শ্রীমন্তপুর গরুর হাট শুধুমাত্র ঈদ মৌসুমে ইজারা দেয়া হয়। ওই দুইটি স্থানে সরকারি তেমন কোন জায়গা না থাকলেও বছরের পর পর অস্থায়ী গরুর হাট ইজারা দেয়ার ফলে বাধ্য হয়েই স্কুল মাঠে খুটি বসিয়ে হাট পরিচালনা করছেন ইজারাদাররা।

সোমবার (২৫ ) সরেজমিনে দেখা যায়, বড়ইয়াকৃষ্ণপুর বাজারের ব্যস্ততম আঞ্চলিক সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে গরু বেঁধে রাখা হয়েছে। কোথাও কোথাও পুরো রাস্তা দখল করে পশু দাঁড় করিয়ে দরদাম চলছে। সড়কে মানুষের ভিড়, পশুর মল-মূত্র আর কাদায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাজারের ভেতরে ঢুকতেই থমকে যায় যানবাহন। মোটরসাইকেল, সিএনজি কিংবা জরুরি রোগীবাহী যানও চলাচল করতে পারছে না।

স্থানীয়রা বলছেন, এটি কোনো গ্রামীণ কাঁচা রাস্তা নয়; বরং কুমিল্লা ও চাঁদপুর জেলার একাধিক উপজেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এ পথে। অথচ সেই সড়কই এখন ইজারাদারদের নিয়ন্ত্রণে ‘অস্থায়ী পশুর হাটে’ পরিণত হয়েছে।

ক্ষুব্ধ যাত্রী মো. শাহাদাত হোসেন বলেন, “রাস্তা দিয়ে চলাচল করার কোনো উপায় নেই। মনে হচ্ছে সড়ক না, যেন গরু বাজার। প্রশাসন কি কিছুই দেখে না?”

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, হাট বসতেই পারে, কিন্তু রাস্তা বন্ধ করে কেন? অ্যাম্বুলেন্স গেলে কী হবে? আগুন লাগলে ফায়ার সার্ভিস ঢুকবে কীভাবে?
অভিযোগ রয়েছে, প্রতি বছরই প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সড়কের উপর পশুর হাট বসানো হলেও কার্যকর ব্যবস্থা নেয় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে এ বিষয়ে বাজার ইজারাদারদের বক্তব্য নিতে একাধিকবার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান- আমরা কোন স্কুল মাঠ ইজারা দেইনি। ইজারাদাররা নিজেদের জায়গায় গরুর হাট বসানো শর্ত সাপেক্ষে ইজারা নিয়েছে। স্কুল মাঠ ও সড়কে যারাই গরুর হাট বসিয়েছে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...

ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি

মাসুদ রানা, কুমিল্লা​কুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক

কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...

বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...

কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...

কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...

আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
➤ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
➤ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
➤ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
➤ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
➤ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা
➤ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ
➤ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি
➤ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
➤ লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
➤ দাউদকান্দিতে সাত আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় সারের দাম নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন ও কৃষি বিভাগ, বিক্রেতাদের সতর্ক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir