প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 May 2026, 10:03 AM
কুমিল্লায় মামলার বাদী মওদুদ আবদুল্লাহ কে প্রাণনাশের হুমকি, থানায় জিডি দায়ের
স্টাফ রিপোর্টার কুমিল্লায় এক মামলার বাদীকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মামলা প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, গত ২৮ মে ২০২৬ ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইটি মোটরসাইকেলে আসা চারজন ব্যক্তি তার গতিরোধ করে। এসময় তারা দেশীয় অস্ত্র মাথায় ঠেকিয়ে আগামী তিন দিনের মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-এর এফআইআর-৫১ ও জিআর-৮১২ নম্বর দস্যুতা সংক্রান্ত মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেয়। অন্যথায় ৪৮ ঘণ্টার মধ্যে “লাশের টুকরোও খুঁজে পাওয়া যাবে না” বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তাকে অনুসরণ, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সর্বশেষ ঘটনাটি একই ধরনের পঞ্চম হামলার চেষ্টা বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের পাশাপাশি নিরাপত্তা চেয়ে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বলে জানা গেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট চক্রের দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হলে আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট তাদের তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছে। ভুক্তভোগী আরও অভিযোগ করেন, মূল অভিযুক্তরা পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে কঠোর নজরদারি, জিজ্ঞাসাবাদ ও চলমান মামলার তদন্ত আরও জোরদার করা প্রয়োজন। তিনি বলেন, “আজ আল্লাহ আমাকে রক্ষা করেছেন। কিন্তু প্রশাসন যদি দ্রুত ও কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, বর্তমানে তার দায়ের করা জিআর মামলা চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন আমলযোগ্য অপরাধ ও সাইবার অপরাধ সংক্রান্ত সিআর মামলাও আদালতে বিচারাধীন। এরপরও ধারাবাহিকভাবে হুমকি, অনুসরণ, অপহরণ ও হত্যাচেষ্টার আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...