প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2026, 10:08 AM
নগরীর লক্ষীনগরে চাঁদা না দেয়ার সীমানাপ্রচীর ভাংচুর, হত্যার হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডের দিশাবন্দ লক্ষীনগরের মোস্তাক ও জামালকে চাঁদা না দেয়ায় শাহিন গংদের সীমানাপ্রচীর ভাংচুর, মারধর এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের মোঃ শাহিন বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ডের দিশাবন্দ লক্ষীনগরে পৈত্রিক সম্পত্তির উপর সীমানাপ্রচীর নির্মাণ কাজ করছিলেন। সীমানাপ্রাচীর নির্মাণ কাজ শুরু করার পর থেকেই লক্ষীনগরের আব্দুল ওহাবের ছেলে মোস্তাক ও একই গ্রামের আবিদ আলীর ছেলে জামাল শাহিন গংদের নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। শাহিন গংরা চাঁদা দিতে অপারগতা স্বীকার করলে মোস্তাক ও জামাল সীমানাপ্রচীর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরকয়েক দিন পর শাহিন গংরা পৈত্রিক সম্পত্তিতে আবারো সীমানাপ্রচীর নির্মাণ করতে গেলে
স্থানীয় মোস্তাক ও জামালের নেতৃত্বে ৭/৮ জন লোক সহকারে দেশীয় অস্ত্র নিয়ে নির্মানাধীন সীমানাপ্রাচীর ভাংচুর করে। ভাংচুরে বাধা দেয়ায় মোঃ শাহীনের স্ত্রী রুমা আক্তারকে মারধর করে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়
মোস্তাক ও জামাল। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। মোস্তাক ও জামাল এর হাত থেকে শাহিন গংদের
পৈত্রিক সম্পত্তি রক্ষায় কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য, কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার, সদর দক্ষিণ মডেল থানার ওসি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। পাশাপাশি
মোস্তাক, জামাল ও তাদের সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগি মোঃ শাহিন এর বোন ফাহমিদা ও শাহিনের স্ত্রী রুমা আক্তার উপস্থিত ছিলেন।
সীমানাপ্রাচীর ভাঙ্গার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত জামাল বলেন, আমি কাউকে হত্যার হুমকি দেইনি।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশ...
কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের একদিন পর লাকসাম থেকে উদ্ধার হওয়া জিসান মিয়া প্রধান (২৮) নামে শিবিরের...
চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যার আসামীদের গ্রেফতারের দা...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে চাঞ্চল্যকর সিএনজি অটোরিকশা চালক মোঃ হৃদয়(২৪)হ...
পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সমা...
কুমেক হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন গুরুত্বারোপ করলেন কৃ...
আয়েশা আক্তার।। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম গুরুত্বপূর্ণ সভা ...
সদর দক্ষিণ নোয়াপাড়ায় পলো দিয়ে মাছ ধরার উৎসব
আয়েশা আক্তার।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অনু...
বার্ডের তত্ত্বাবধানে ৪০ কোটি টাকার কৃষি প্রযুক্তি সম্প্রসারণ...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৩ জুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার...